ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন সেচকাজে ডিজেলচালিত পাম্পের পরিবর্তে সৌর বিদ্যুৎচালিত পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী আত্মঘাতী হয়ে উঠছে মানুষ জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর ইসরায়েলের সাথে যুক্তরাজ্যের সামরিক সম্পর্ক ছিন্ন করার দাবি লেবার নেতা করবিনের ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ব্যালন ডি’অর: সুযোগ থাকলে মেসিকে ১০০ বার ভোট দিতেন জিদান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গ্যালাক্সি নোট সেভেন বিক্রি স্থগিত রেখেছে স্যামসাং

স্যামসাং তাদের সর্বশেষ স্মার্টফোন গ্যালাক্সি নোট সেভেনের বিক্রি স্থগিত ঘোষণা করেছে। ইতোমধ্যে বিক্রি হওয়া সেটগুলো তারা ক্রেতাদের কাছ থেকে ফেরত নিয়ে নিচ্ছে। স্মার্টফোনের ব্যাটারি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যাওয়ার কয়েকটি ঘটনার পর এই পদক্ষেপ নিল স্যামসাং।

যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া থেকে এরকম কয়েকটি ঘটনার খবর পাওয়া গেছে।

স্যামসাং জানিয়েছে, যারা ইতোমধ্যে এই ফোন কিনেছে, তারা এটির বদলে নতুন ফোন পাবেন।

দু সপ্তাহ আগে গ্যালাক্সি নোট সেভেন বাজারে ছাড়া হয়। স্যামসাং বলছে, যে পঁচিশ লক্ষ ফোন ইতোমধ্যে বিক্রি হয়েছে তার মধ্যে কোনগুলোতে সমস্যা আছে, তা বলা মুশকিল। তাই এই পদক্ষেপ নেয়া হয়েছে।

স্যামসাং এর মোবাইল বিজনেসের প্রধান কোহ ডং জিন বলেন, ক্রেতাদের নিরাপত্তা তাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

এ পর্যন্ত গ্যালাক্সি নোট সেভেনের ব্যাটারি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যাওয়ার ঘটনা জানা গেছে মাত্র ৩৫টি। কিন্তু স্যামসাং এর জন্য এসব ঘটনা খুবই বিব্রতকর। কারণ তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যাপলও যখন এক নতুন আইফোন বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে, তখনই এ ঘটনা ঘটলো। -বিবিসি বাংলা
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন

গ্যালাক্সি নোট সেভেন বিক্রি স্থগিত রেখেছে স্যামসাং

আপডেট টাইম : ০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০১৬