ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

নির্বাহী আদেশে ১১ সেপ্টেম্বর ছুটি ঘোষণা

আসন্ন পবিত্র ঈদুল আযহায় নির্ধারিত তিন দিন ছুটির সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে আরও এক দিন যুক্ত হওয়ায় এবার টানা ছয় দিনের অবকাশ মিলে গেছে সরকারি চাকুরেদের। মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে আলোচনা হওয়ার পর সোমবার দুপুরে নির্বাহী আদেশে ১১ সেপ্টেম্বর ছুটি ঘোষণার কথা জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।

তিনি বলেন, ঈদে মানুষের ঘরে ফেরার সুবিধার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাহী আদেশে ১১ তারিখ ছুটি ঘোষণা করেছেন। তবে এর বদলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২৪ সেপ্টেম্বর অফিস করতে হবে। এর আগে মন্ত্রিসভার বৈঠক শেষে শফিউল আলম বলেন, ঈদুল আজহার আগে আগামী ১১ সেপ্টেম্বর (রবিবার) এবং ঈদের পর ১৫ সেপ্টেম্বর সরকারি ছুটি দেওয়ার বিষয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে প্রধানমন্ত্রী তার নির্বাহী আদেশ বলে সিদ্ধান্ত নেবেন।

বৈঠকে ১১ ও ১৫ সেপ্টেম্বর সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব দেওয়া হয়। এ দুই দিনের পরিবর্তে আগামী ১৭ ও ২৪ শনিবার সরকারি অফিস খোলা রাখার প্রস্তাব দেওয়া হয়। তবে সরকার এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। বিষয়টি প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করছে। তিনি তার ক্ষমতাবলে পরে এ সংক্রান্ত নির্বাহী আদেশ দেবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

নির্বাহী আদেশে ১১ সেপ্টেম্বর ছুটি ঘোষণা

আপডেট টাইম : ০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০১৬