ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

শেখ হাসিনা আর ১০ বছর ক্ষমতায় থাকলে দেশ হবে উন্নত : সৈয়দ আশরাফ

শেখ হাসিনা আর ১০ বছর ক্ষমতায় থাকলেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফ‍ুল ইসলাম।

বৃহস্পতিবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ  সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক যৌথসভায় তিনি এসব কথা বলেন।

জাতিসংঘের অধিবেশন থেকে দেশে ফেরার পর প্রধানমন্ত্রীকে সংবর্ধনার প্রস্তুতি হিসেবে এ যৌথসভার আয়োজন করা হয়।

এ সময় নির্বাচন কমিশনসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে বিতর্কমুক্ত রাখতে বিএনপিসহ সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান

তিনি।

সৈয়দ আশরাফ বলেন, আমরা যদি সব প্রতিষ্ঠানকেই বিতর্কিত করি তাহলে গণতন্ত্র থাকবে না, আইন থাকবে না।  সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে বিতর্কিত করলে সভ্যতাও থাকবে না।

এর আগে মঙ্গলবার নতুন নির্বাচন কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠনের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‌‌‘সার্চ কমিটি করেন, আর যাই করেন, জনমতের বাইরে গিয়ে কোনো কমিটি এদেশের মানুষ মেনে নেবে না।’

জবাবে সৈয়দ আশরাফ সাংবিধানিক প্রতিষ্ঠানকে বিতর্কিত না করার আহ্বান জানান।  তিনি বলেন, পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন নিয়োগ দেন রাষ্ট্রপতি। উনি সবার সঙ্গে আলাপ করেই তা করেন।  তিনি যে ইলেকশন কমিশন গঠন করবেন সেটাই হবে সবার কাছে গ্রহণযোগ্য।

যৌথসভায় সভাপতিত্ব করেন সৈয়দ আশরাফুল ইসলাম।

উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, খালিদ মাহমুদ চৌধুরী ও বি এম মোজাম্মেল হক সহ ঢাকা জেলা-মহানগর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুরসহ ঢাকার আশপাশের জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

শেখ হাসিনা আর ১০ বছর ক্ষমতায় থাকলে দেশ হবে উন্নত : সৈয়দ আশরাফ

আপডেট টাইম : ০৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০১৬