ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’ শাহজালালে বিমানের জরুরি অবতরণের পর ছুটে গেলেন মন্ত্রী এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি দেশের ৫০৩টি উপজেলার উন্নয়নে ভারসাম্য বজায় রাখতে হবে : এলজিআরডি মন্ত্রী আঙুলের কালির দাগ শুকানোর আগেই সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে ৪ সাবেক মুখ্যমন্ত্রীসহ ৭ হাজারের বেশি আটক: মোদি সরকারকে তীব্র নিন্দা জাতিসংঘ, অ্যামনেস্টিসহ বিরোধীদের আগামী বছরের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ক্যামেরার ফ্রেমে পরিযায়ী পাখির চোখজুড়ানো দৃশ্য পতনের দ্বারপ্রান্তে মোদির সরকার বিদ্যুৎ বিভাগের ৪১টি উন্নয়ন প্রকল্পে ১০ হাজার ৬৫৩ কোটি টাকার সহায়তা

বিএনপি আর কোনো দিন দাঁড়াতে পারবে না: এরশাদ

সাবেক রাষ্ট্রপাতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, বিএনপি অস্তিত্ব সংকটে পড়েছে। তারা আর কোনো দিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এসময় তিনি অন্যায়ের খেসারত দিতে হচ্ছে বিএনপির বলেও মন্তব্য করেন।

সোমবার সন্ধ্যায় রংপুরে নিজ বাসভবন পল্লী নিবাসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকতে আমার এবং দলের ওপর যে অন্যায় করেছে, আজ তারই খেসারত দিতে হচ্ছে। প্রকৃতি প্রদত্ত

শাস্তি ভোগ করছে। বিএনপি আর যাই করুক, কোনো দিন সোজা হয়ে দাঁড়াতে পারবে না।’

তিনি বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা কারাগারে। তাদের ভুল রাজনীতির কারণে তারা নিজেরাই শেষ হতে চলেছে। তাদের অস্তিত্ব এখন সংকটে। মামলার ভয়ে নেতাকর্মী শূন্য হয়ে পড়েছে দলটি।’

‘এক সময় আমাকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। আমার দলকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেয়া হয়নি। সে সময় দলের নেতাকর্মীদের ওপর চরম দমন-পীড়ন চালানো হয়েছে। কোনো সভা-সমাবেশ করতে দেয়নি।’ বিএনপির শাসন আমলকে তার জীবনের বিভীষিকাময় স্মৃতি উল্লেখ করে এসব কথা বলেন সাবেক এই রাষ্ট্রপতি।

এসময় জাপার প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, জাতীয় পার্টি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা জাপার সদস্য সচিব সাবেক এমপি হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ, জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মহানগর জাপার আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াসিরসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’

বিএনপি আর কোনো দিন দাঁড়াতে পারবে না: এরশাদ

আপডেট টাইম : ০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০১৬