ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

শান্তিতে নোবেল জিতলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট সান্তোস

২০১৬ সালের শান্তিতে নোবেল জিতেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। স্থানীয় সময় শুক্রবার (৭ অক্টোবর) সকাল ১১টার দিকে নরওয়ের রাজধানী অসলোতে বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। খবর সিএনএনের এবং বিবিসির।

দীর্ঘ সময় ধরা চলা যুদ্ধ থামাতে ফার্ক বিদ্রোহীদের সাথে আলোচনায় ভূমিকার জন্য তাকে এই পুরস্কার দেয়া হয়েছে। যদিও দেশটির জনগণ শান্তি চুক্তির অনুমোদনের বিপক্ষে ভোট দিয়েছেন।

জানা যায়, কলম্বিয়ায় ৫২ বছর ধরে ফার্ক বিদ্রোহীদের সাথে সংঘাত চলছিল। প্রত্যাশিত এক শান্তি চুক্তির মধ্য দিয়ে কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস এবং ফার্ক বিদ্রোহী নেতা রদ্রিগো লোন্দোনিও তিমোশেঙ্কো এই সংঘাতের অবসান করেন।

নোবেল প্রতিযোগীর তালিকায় শান্তি চুক্তির দুই স্বাক্ষরকারীর নাম থাকলেও পুরস্কার জিতলেন সান্তোস।

প্রসঙ্গত, ফার্ক বিদ্রোহীদের সঙ্গে চার বছরের আলোচনার পর এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নোবেল কমিটি চুক্তিতে সান্তোসের ভূমিকার জন্যই তাকে নির্বাচিত করেছেন।

ফার্ক বিদ্রোহীদের সাথে এই সংঘর্ষে ২ লাখ ৬০ হাজার মানুষ নিহত হয়েছেন। এছাড়া ৬০ লাখ মানুষকে ছাড়তে হয়েছে তাদের বাড়ি।

২০১৬ সালের শান্তিতে নোবেলটি ৯৭ তম। ১৯০১ সাল থেকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হচ্ছে। নরওয়ে কমিটি শান্তিতে নোবেল পুরস্কারের ঘোষণা দিয়ে থাকে। অন্যদিকে সুইডিশ নোবেল কমিটি নোবেল পুরস্কারের অন্য চারটি ক্যাটাগরির বিজয়ী ঘোষণা করে।

উল্লেখ্য, ৫০ বছরের বেশি সময় ধরে শান্তিতে নোবেলের মনোনীতদের নাম গোপন রাখা হয়। চলতি বছর রেকর্ড সংখ্যক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। মোট ৩৭৬ প্রতিযোগীর মধ্যে ছিল ২২৮ জন ব্যক্তি এবং ১৪৮টি সংগঠন। আপনি নিজে নিজেকে মনোনীত করতে পারবে না। আন্তর্জাতিক আদালতের সদস্য, যে কোন সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অথবা নরওয়ের নোবেল কমিটির সাথে সম্পর্কিত যে কেউ মনোনয়ন এর জন্য নাম দিতে পারবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

শান্তিতে নোবেল জিতলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট সান্তোস

আপডেট টাইম : ১০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০১৬