ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতুলের জাদুকরী গোলে ফিফা বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ নাজনীন হাসান খান নির্মাণ করলেন ‘ভালোবাসার মায়া’ ৪ দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে স্বাগত জানালেন ব্রিটিশ সংসদ সদস্যরা রেলওয়ের মহাপরিচালক • রেলবহরে যুক্ত হচ্ছে ২০০ নতুন কোচ, চালু হবে নতুন ট্রেন ইভি ‘পিংক’ বাসের জন্য নারী চালকদের ভারী যানবাহন চালনার প্রশিক্ষণ দেবে বিআরটিসি জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় মির্জা ফয়সল, খাওয়ালেন মিষ্টি নাবলুসে হজরত ইউসুফের (আ.) সমাধিতে ইসরায়েলি সেনাদের অভিযান দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে শিকারে জেলেরা বাড়বে ১৫ হাজার কোটি টাকার ইলিশ

এবার কংগ্রেসের লড়াইয়ে চেলসী ক্লিনটন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটন জয়ী হতে না পারায় ক্লিনটন পরিবার রাজনীতির অঙ্গন থেকে হারিয়ে যাবেন বলে অনেকে মনে করলেও বাস্তবতা ভিন্ন। ক্লিনটন দম্পতির একমাত্র সন্তান চেলসী ক্লিনটন আসছেন রাজনীতিতে।

তিনি অভিষিক্ত হবেন নিউইয়র্কের ১৭তম কংগ্রেশনাল ডিসট্রিক্ট থেকে নির্বাচনে অবতীর্ণ হওয়ার মধ্য দিয়ে। ৭৯ বছর বয়েসী কংগ্রেসওম্যান নিতা লোয়ির অবসর গ্রহণের পর টানা ৩০ বছর যাবত তিনি এ আসনে নির্বাচিত হয়ে আসছেন।

নিউইয়র্ক সিটি সংলগ্ন চাপাকুয়ায় ক্লিনটন দম্পতির বাড়ির লাগোয়া ওয়েস্টচেস্টার কাউন্টি ও রকল্যান্ড এলাকা নিয়ে গঠিত এই কংগ্রেশনাল ডিস্ট্রিক্টেই অতি সম্প্রতি ১.৬ মিলিয়ন ডলার দিয়ে আরেকটি বাড়ি ক্রয় করেছেন ক্লিনটন দম্পতি। এ বাড়িতেই বাস করছেন চেলসী এবং তার স্বামী মার্ক মেজভিনস্কি। সাথে থাকে দুই সন্তান চার্লটি এবং আইডানও।

সাম্প্রতিক নির্বাচনে হিলারি ক্লিনটনের অবিশ্বাস্য পরাজয়ের পরিপ্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতি কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগলেও নিতা লোয়ির অবসর গ্রহণের ঘোষণার সঙ্গে সঙ্গে চেলসী মাঠে নামবেন বলে ডেমোক্র্যাটিক পার্টির নির্ভরযোগ্য সূত্রের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক পোস্ট একটি সংবাদ প্রকাশ করেছে।

উল্লেখ্য, বাবার নির্বাচনী প্রচারণায় সুযোগ (বয়সের কারণে) না পেলেও মায়ের প্রচারণায় সরব ছিলেন চেলসী। বক্তৃতা-বিবৃতি এবং টক শোতে অংশগ্রহণের মধ্য দিয়ে নিজের স্বতন্ত্র একটি ইমেজ রচনায়ও সক্ষম হয়েছেন ৩৬ বছর বয়েসী চেলসী। এ কারণে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মা হিলারি যা পারলেন না, কন্যা চেলসী সেটি করে দেখাতে পারেন।

আর সে অভিযাত্রা শুরু করতে পারেন এই আসন থেকে কংগ্রেসওম্যান হওয়ার মধ্য দিয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

রাতুলের জাদুকরী গোলে ফিফা বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

এবার কংগ্রেসের লড়াইয়ে চেলসী ক্লিনটন

আপডেট টাইম : ০৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০১৬