ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতুলের জাদুকরী গোলে ফিফা বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ নাজনীন হাসান খান নির্মাণ করলেন ‘ভালোবাসার মায়া’ ৪ দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে স্বাগত জানালেন ব্রিটিশ সংসদ সদস্যরা রেলওয়ের মহাপরিচালক • রেলবহরে যুক্ত হচ্ছে ২০০ নতুন কোচ, চালু হবে নতুন ট্রেন ইভি ‘পিংক’ বাসের জন্য নারী চালকদের ভারী যানবাহন চালনার প্রশিক্ষণ দেবে বিআরটিসি জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় মির্জা ফয়সল, খাওয়ালেন মিষ্টি নাবলুসে হজরত ইউসুফের (আ.) সমাধিতে ইসরায়েলি সেনাদের অভিযান দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে শিকারে জেলেরা বাড়বে ১৫ হাজার কোটি টাকার ইলিশ

কেঁদে ফেললেন নরেন্দ্র মোদি

বিরোধী চাপ, শরিকি চাপের পরও তিনি অনড়। শনিবারই জানিয়ে দিয়েছেন, নোট বাতিলের সিদ্ধান্ত তিনি প্রত্যাহার করবেন না। এমনকী হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন, আগামী দিনে কালো টাকার বিরুদ্ধে আরও বড় অভিযান তিনি করবেন।

জাপান সফরের পর দেশে ফিরে আজ প্রথম জনসভাতেও একই সুর শোনা গেল প্রধানমন্ত্রীর গলায়।গোয়ার মোপাতে নয়া বিমানবন্দরের শিলান্যাস উপলক্ষে সভায় আজ বক্তব্য রাখেন

প্রধানমন্ত্রী।

গোটা দেশ যেভাবে কষ্ট সহ্য করেও কালো টাকার বিরুদ্ধে লড়াইকে সমর্থন করছে, তা প্রশংসার বলে মন্তব্য করেন। একইসঙ্গে বলেন, ‘এই কষ্ট আমিও অনুভব করি। আমি কোনো ঔদ্ধত্য দেখাতে এই সিদ্ধান্ত গ্রহণ করিনি। বড় অফিসে চেয়ারে বসার জন্য জন্ম নেইনি। আমিও দারিদ্রতা দেখেছি।’ এই কথাগুলি বলার সময় দৃশ্যত আবেগপ্রবণ হয়ে মোদির চোখে জল এসে যায়।

দেশের সেবা করতেই যে তিনি ‘পরিবার ও ঘর ত্যাগ’ করেছেন, তাও স্মরণ করিয়ে দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রসঙ্গত, শনিবারই ভারতের প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, স্বাধীনতার আমল থেকে সব হিসাব তিনি খতিয়ে দেখবেন। ওয়াকিবহাল মহলের মতে, প্রধানমন্ত্রীর নিশানায় আসলে কংগ্রেস দল। কারণ, স্বাধীনতার পর থেকে সবচেয়ে বেশি তারাই দেশ শাসন করেছে। ইন্ডিয়া টাইমস।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

রাতুলের জাদুকরী গোলে ফিফা বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

কেঁদে ফেললেন নরেন্দ্র মোদি

আপডেট টাইম : ০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০১৬