ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

মিয়ানমার রোহিঙ্গা ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে

রোহিঙ্গা ইস্যুতে আলোচনার জন্য মিয়ানমার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের জরুরি বৈঠক ডেকেছ। দেশটির একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে  ১৯ ডিসেম্বর ইয়াঙ্গুনে এ বৈঠক হতে। দেশের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর সেনাবাহিনীর রক্তক্ষয়ী অভিযানে এই সংকট সৃষ্টি হয়।

এএফপির খবরে জানানো হয়, সেনা অভিযানের কারণে  বাংলাদেশে গত দুই মাসে ২০ হাজারের বেশি রোহিঙ্গা মুসলিম ঢুকে পড়েছে। আসিয়ানভুক্ত দেশগুলো হচ্ছে, ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম। রোহিঙ্গাদের ওপর ভয়াবহ সামরিক নির্যাতন আঞ্চলিক উদ্বেগ বাড়াচ্ছে। সেনাদের গণধর্ষণ ও হত্যার ঘটনা এই অঞ্চলের মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠের দেশটি প্রতিবেশী দেশগুলোর কূটনৈতিক চাপের মুখে পড়েছে।
এর আগে, গত সপ্তাহে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক মিয়ানমার নেত্রী অং সান সু চির প্রতি প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন। কুয়ালালামপুরে হাজারো মুসলিম বিক্ষোভ সমাবেশ করে। নাজিব রাজাক ক্ষোভ প্রকাশ করে বলেন, সু চি এই গণহত্যার অনুমোদন দিয়েছেন।
মিয়ানমার এই অভিযোগ বরাবর অস্বীকার করে আসছে। এমনকি সে দেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির কর্মীদের মালয়েশিয়া যেতে নিষেধাজ্ঞা জারি করেছে।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

মিয়ানমার রোহিঙ্গা ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে

আপডেট টাইম : ০৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬