পশ্চিমা মিডিয়ায় খবর রটেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের পরাজিত প্রার্থী হিলারি ক্লিনটন রাজনীতিতে ফিরছেন। তবে এ বিষয়ে সরাসরি হিলারি কিছুই বলেন নি। লন্ডনের অনলাইন এক্সপ্রেস লিখেছে, রাজনীতিতে ফেরার কথা ভাবছেন হিলারি। তিনি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন করতে পারেন। এ জন্য তিনি নাকি রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সম্প্রতি বৈঠকও করেছেন। তাতে তিনি রাজনীতিতে ফিরে আসার কথা তুলে ধরেছেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন এমন এক সূত্র অনলাইন টিএমজেড’কে বলেছেন, এ বছরের শেষ নাগাড় নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে অংশ নেয়ার কথা গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন সাবেক এই পররাষ্ট্র মন্ত্রী। বলা হয়েছে, তিনি সংশ্লিষ্টদের আগ্রহ ও সমর্থন কি পর্যায়ে রয়েছে তা জানার চেষ্টা করছেন। সম্প্রতি নিউ ইয়র্ক শহরের বিভিন্ন স্থানে একটি পোস্টার চোখে পড়ছে। তাতে লেখা ‘হিলারি ফর মেয়র’। এর ফলেই তার রাজনীতিতে ফিরে আসার বিষয়টি চাউর হয়েছে। শোনা যাচ্ছে হিলারি তার সাবেক সহযোগীদের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় কি ভুল ছিল তা খুঁজে বের করতে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডেলিগেটের হিসাবে পরাজিত হলেও প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে ২০ লাখের মতো জনপ্রিয় ভোট বেশি পেয়েছেন। নিউ ইয়র্কে তিনি শতকরা ৮০ ভাগেরও বেশি ভোটারের ভোট পেয়েছেন।
সংবাদ শিরোনাম :
রাতুলের জাদুকরী গোলে ফিফা বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
নাজনীন হাসান খান নির্মাণ করলেন ‘ভালোবাসার মায়া’
৪ দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে স্বাগত জানালেন ব্রিটিশ সংসদ সদস্যরা
রেলওয়ের মহাপরিচালক • রেলবহরে যুক্ত হচ্ছে ২০০ নতুন কোচ, চালু হবে নতুন ট্রেন
ইভি ‘পিংক’ বাসের জন্য নারী চালকদের ভারী যানবাহন চালনার প্রশিক্ষণ দেবে বিআরটিসি
জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় মির্জা ফয়সল, খাওয়ালেন মিষ্টি
নাবলুসে হজরত ইউসুফের (আ.) সমাধিতে ইসরায়েলি সেনাদের অভিযান
দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে শিকারে জেলেরা বাড়বে ১৫ হাজার কোটি টাকার ইলিশ
রাজনীতিতে ফিরছেন হিলারি
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭
- 544
Tag :
জনপ্রিয় সংবাদ


























