ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

শ্বশুরের ফ্ল্যাটে শিক্ষকের যৌন লালসার যত কাহিনী

শ্বশুরের দেয়া ফ্ল্যাটে এক শিক্ষকের যৌন লালসার কাহিনী নিয়ে দেশ তোলপাড়। বউ নিয়ে থাকতেন ইস্কাটনের বাসায় আর পান্থপথে দেয়া শ্বশুড়ের ফ্ল্যাটে বানিয়েছিলেন তার যৌন হেরেম। ছাত্রীদের ব্লাকমেইলিং করে যৌন হয়রানি করে এথানে গড়েছিলেন তার যৌন বিকৃতির এক অন্ধকার জগত। তিনি আর কেউ নন, বেসরকারি বিশ্ববিদ্যালয় আহসানউল্লাহর শিক্ষক মাহফুজুর রশিদ ফেরদৌস।

পরিবার জানতো পান্থপথের ফ্ল্যাট ভাড়া দেয়া। পড়া বোঝানো, টিউটোরিয়াল, অ্যাসাইনমেন্ট, গ্রুপ ডিসকাস, থিসিস মূল্যায়ন, চারিত্রিক সনদের নাম করে ছাত্রীদের ডেকে আনতেন ফ্ল্যাটে। এরপর শুরু করতেন যৌন হয়রানি।

রাজি না হলেই পরীক্ষায় ফেল, ড্রপ-আউট, চারিত্রিক সনদ না দেয়াসহ নানা হুমকি। কয়েকজন ছাত্রীকে সেমিস্টার ড্রপ-আউটও করিয়েছেন ফেরদৌস। এসব অভিযোগে গত শনিবার তাকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

৪ এপ্রিল ভোররাতে এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন একজন শিক্ষার্থীর করা নারী ও শিশু নির্যাতন মামলায় কলাবাগান থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে ২ দিনের রিমান্ডে নিয়েছে। তাকে স্থায়ী বহিষ্কারসহ ৪ দফা দাবিতে গত শনিবার থেকে করে আসা টানা আন্দোলন অব্যাহত রয়েছে।

অভিযুক্ত ছাত্রীর সহপাঠীরা জানান, গত ২ মার্চ দুপুর আড়াইটায় শিক্ষক ফেরদৌস ওই ছাত্রীকে পান্থপথের বিল্ডিং নং ১৫২/২/জি/১-২, ৪ নং ফ্ল্যাটের যেতে বলেন। থিসিস বোঝানোর নামে একপর্যায়ে ওই ছাত্রীকে শ্লীলতাহানি করেন শিক্ষক ফেরদৌস।

ওই সময় ছাত্রী ধস্তাধস্তি করে সেখানে থেকে চলে আসেন। পরে ওই শিক্ষক একটি মোবাইল ফোন নম্বর থেকে ভিকটিম শিক্ষার্থীর দু’টি নম্বরে অশ্লীল ও আপত্তিকর ভাষায় মেসেজ পাঠান। সেখানে হুমকি দেয়া হয়, এই বিষয়টি অভিভাবক বা বিশ্ববিদ্যালয়কে জানালে পরিনাম খারাপ হবে।

ওই ছাত্রী পরদিন ক্যাম্পাসে গিয়ে বিভাগের সিনিয়র দুই শিক্ষার্থী ও একজন সহপাঠীর কাছে বিষয়টি জানিয়ে পরামর্শ চান। তার শঙ্কা ছিল ফেরদৌস তার খাতায় নম্বর কমিয়ে দেয়াসহ তাকে বহিষ্কার করতে পারেন। পরে সিনিয়রদের পরামর্শে ওই ছাত্রী বিভাগীয় চেয়ারম্যানের কাছে নিজের নাম উল্লেখ না করে পুরো ঘটনা লিখিত আকারে অভিযোগ করেন। চেয়ারম্যান স্বাক্ষরবিহীন এই চিঠিতে ঘটনার বর্ণনা দেখে বিব্রতবোধ করে অভিযোগটি ভিসি’র কাছে নিয়ে যান। ভিসি অভিযুক্ত শিক্ষককে ডেকে এই ঘটনার সম্পর্কে জানতে চান। ভিসি তাকে এ ঘটনার দায় নিয়ে পদত্যাগ করার কথা বললেও কৌশল অবলম্বন করেন ফেরদৌস।

Teacher_Timebdnewsতাৎক্ষণিক এর জবাব না দিয়ে দুইদিন সময় চান। এই দুইদিনে ফেরদৌস সকল ছাত্রীকে ফোন করে অভিযোগ করেছে কী না জানতে চান। ছাত্রীদের হুমকি দিয়ে তিনি বলেন, অভিযোগকারীর নাম জানতে পারলে আমি তাকে লাল টিসি (অন্য কোন বিশ্ববিদ্যালয় ভর্তি হতে পারবেন না) ধরিয়ে দিবো। কোনো ছাত্রী অভিযোগের বিষয়টি স্বীকার না করায় দুইদিন পর তিনি ভিসি’র কাছে সব অভিযোগ অস্বীকার করেন।

উল্টো কয়েকজন ছাত্রীর নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে অভিযোগ করে ফেরদৌস বলেন, এই ছাত্রীরা পড়াশুনা করেন না। তাদের পড়াশুনার চাপ দেয়ায় আমার বিরুদ্ধে পরিকল্পিত এসব অভিযোগ করছে।

তাৎক্ষণিক ভিসি এসব অভিযোগের প্রাথমিক প্রমাণ আছে বলে তাকে পদত্যাগ করতে বলেন। তিনি তাতে রাজি হননি। তাকে তদন্ত কমিটির কাছে এই বিষয়ের মুখোমুখি হতে হবে বলে জানান ভিসি। এতে সায় দেন ফেরদৌস।

এরই মধ্যে অভিযুক্ত শিক্ষক তৃতীয় পক্ষ থেকে জানতে পারেন ইইই ১ম বর্ষ ২য় সেমিস্টারের এক ছাত্রী অভিযোগ করেছেন। বিশ্ববিদ্যালয় তাকে সাময়িক বহিষ্কার করেছে এ খবর পেয়ে তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন। ওই ছাত্রীকে নানাভাবে হুমকি দেয়া শুরু করেন। এই ছাত্রী ভীত-সন্ত্রস্ত হয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কাছে বিষয়টি জানায়। এরপর বুধবার এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও অ্যাসোসিয়েশনের সদস্য আসাদুল্লাহ আল সায়েম কলাবাগান থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এ মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাকে দুই দিনের রিমান্ডে নিয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, মাহফুজুর রশিদ ফেরদৌস দীর্ঘদিন ধরে ছাত্রীদের সঙ্গে নানা কায়দায় যৌন হয়রানি করছিলেন। ক্লাসে পড়া বুঝানোর নামে পান্থপথে বাসায় ডাকতেন। এরপর জোরপূর্বক যৌন হয়রানি করতেন। এতে কেউ রাজি না হলে তাকে সেমিস্টারে ফেল, ইনকোর্স ও অ্যাসাইমেন্টে নম্বর কমিয়ে দেয়ার হুমকি দিতেন। তার বড় অস্ত্র ছিল চারিত্রিক সনদপত্র। তার কথায় রাজি না হলেই চারিত্রিক সনদ না দেয়ার হুমকি দিতেন। কারণ তিনি সহযোগী প্রক্টরের দায়িত্ব ছিলেন। অনেকদিন ধরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর না থাকায়  এ সুযোগটি নেন ফেরদৌস।

সাম্প্রতিককালে দেশের বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের যৌন লালসার শিকার হয়েছেন অনেক শিক্ষার্থীরা। এসব ঘটনায় অভিভাবকরা তাদের সন্তানের ভবিষ্যত নিয়ে শঙ্কিত।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

শ্বশুরের ফ্ল্যাটে শিক্ষকের যৌন লালসার যত কাহিনী

আপডেট টাইম : ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০১৬