ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

বাঙালী কণ্ঠ নিউজঃ কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে শহরের খড়মপট্টি এলাকায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল সাড়ে ৬টায় জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা ও গণতন্ত্রী পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সকাল ৯টায় পুরাতন স্টেডিয়াম থেকে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বিশাল শোকর‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে গুরুদয়াল সরকারি কলেজের শহীদ সৈয়দ নজরুল ইসলাম অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ (মিঠামইন-ইটনা-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইমান আলী, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ প্রমুখ।

এছাড়া দিবসটি উপলক্ষে পুরাতন কালেক্টরেটে শিশু একাডেমির উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধুর ওপর আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। সকল শিক্ষাপ্রতিষ্ঠানেও পৃথক আলোচনা সভার আয়োজন করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

আপডেট টাইম : ০৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০১৯