ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

ময়মনসিংহে প্রাইভেটকার দুর্ঘটনায় ৪ জন নিহত

বাঙালী কণ্ঠ নিউজঃ ময়মনসিংহের গৌরীপুরে বাসের পাশ কাটতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দম্পতিসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। উপজেলার রামগোপালপুর এলাকার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নেত্রকোনার দুর্গাপুর উপজেলার রফিকুজ্জামান (৪৫), তার স্ত্রী শাহিনা আক্তার (৪০), তাদের ছেলে নাদিম হোসেন (২৫) ও মেয়ে রণক জাহান (১৩)। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গৌরীপুর থানার ওসি কামরুল ইসলাম মিয়া বলেন, দুর্গাপুর থেকে ময়মনসিংহ হয়ে প্রাইভেটকারটি নরসিংদী যাওয়ার পথে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী একটি বাসকে পাশ কাটতে যায়। এ সময় প্রাইভেটকারটি বাসের সঙ্গে ধাক্কা খেয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়।

এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের যাত্রী শাহিনা নিহত ও পাঁচজন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকেরা তিনজনকে মৃত ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

ময়মনসিংহে প্রাইভেটকার দুর্ঘটনায় ৪ জন নিহত

আপডেট টাইম : ০৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০১৯