ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

সুনামগঞ্জে বিক্রি করে দেয়া ১ শিশু উদ্ধার, আটক ৩ জন

বাঙালী কণ্ঠ নিউজঃ সুনামগঞ্জের জামালগঞ্জে এক শিশুকে চুরি করে বিক্রি করে দেয়ার তিন দিন পর তাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত জোবেদা খাতুন, মাবেল মিয়া ও কবির হোসেন নামের তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ আগস্ট) বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ১৩ আগস্ট সন্ধ্যায় জামালগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের অনু মিয়া ও ফাহমিদা দম্পতির সাড়ে তিন বছর বয়সী ছেলেসন্তান রাফসান মিয়াকে ঘুমন্ত অবস্থায় চুরি করে নিয়ে যায় জোবেদা ও মাবেল।

পরদিন চুরি যাওয়া শিশুটিকে সদর উপজেলার সর্দারপুর গ্রামের একটি বাড়িতে স্ট্যাম্পে লিখিত দিয়ে রামনগর গ্রামের কবির হোসেনের কাছে ১০ হাজার টাকায় বিক্রি করে দেয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ আগস্ট শিশুটিকে রামনগনর গ্রাম থেকে জামালগঞ্জ পুলিশের সহযোগিতায় উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাবেল মিয়া ও জোবেদা খাতুন শিশুটিকে চুরি করে বিক্রি করার অভিযোগ স্বীকার করেছে। শিশুটির বাবা অনু মিয়া বলেন, ১৩ আগস্ট সন্ধ্যায় তিনি বাড়ির বাইরে ছিলেন। এ সুযোগে তার ছেলেকে চুরি করে নিয়ে যায় আসামিরা।

শিশুটির মা ফাহমিদা খাতুন বলেন, তিনি শিশুটিকে বিছানায় ঘুম পাড়িয়ে রেখে অন্য ঘরে সংসারের কাজ করছিলেন। কাজ শেষ করে ঘরে এসে দেখেন বিছানায় তার ছেলে নেই। পরে জামালগঞ্জ ও আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে জামালগঞ্জ থানা পুলিশকে জানান। পুলিশ তাদের সন্তানকে উদ্ধার করে ফিরিয়ে দেয়। এ জন্য তারা পুলিশের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, শিশুটিকে চুরি করে ১০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে জোবেদা ও মাবেল। শিশু চুরি যাওয়ার ঘটনায় জামালগঞ্জ থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন শিশুর বাবা অনু মিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

সুনামগঞ্জে বিক্রি করে দেয়া ১ শিশু উদ্ধার, আটক ৩ জন

আপডেট টাইম : ১১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০১৯