ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

জয়শঙ্করের সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

বাঙালী কণ্ঠ নিউজঃ তিন দিনের সফরে রাতে বাংলাদেশে আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার করতে তার এই সফর। পাশাপাশি বাংলাদেশ ও ভারতের মধ্যে একাধিক চুক্তিও স্বাক্ষরিত হতে পারে।

এছাড়া অবৈধ অভিবাসন ও অনুপ্রবেশ, কানেক্টিভিটি, রোহিঙ্গা সংকট এবং দীর্ঘদিনের অমীমাংসিত তিস্তাসহ সব অভিন্ন নদীর পানির বণ্টন নিয়ে আলোচনা করতে পারেন তিনি।

আগামী অক্টোবরের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য নয়াদিল্লি সফর নিয়েও দুই দেশের দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা হতে পারে।

সূত্র জানায়, বাংলাদেশে এটা প্রথম সফর হলেও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের গত জুনে তাজিকিস্তানে সাক্ষাৎ ও বৈঠক হয়। ওই বৈঠকে অমীমাংসিত তিস্তাসহ দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।

রোহিঙ্গা সংকট সমাধানে ভারতের সমর্থন ও সহযোগিতা কামনা করেন ড. মোমেন। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন জয়শঙ্কর।

সফর শেষে আগামী ২১ আগস্ট নয়াদিল্লি ফিরে যাবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর জয়শঙ্করের এটিই হবে প্রথম বাংলাদেশ সফর।

এর আগে ২০১৪ সালে সুষমা স্বরাজ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর একই বছরের ২৫ জুন প্রথম বিদেশ সফরে ঢাকায় আসেন।

ড. এ কে আবদুল মোমেনও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর ভারতের আমন্ত্রণে নয়াদিল্লিতে গত জানুয়ারিতে প্রথম বিদেশ সফর করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

জয়শঙ্করের সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

আপডেট টাইম : ০৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯