ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

কাগজে মোড়ানো খাবার খেলে হতে পারে মৃত্যু

বাঙালী কণ্ঠ নিউজঃ সব মানুষই কম বেশী খবরের কাগজে মোড়ানো খাবার খেয়ে থাকেন। চপ,পেঁয়াজি, সিঙ্গারা, ঝালমুড়ি ইত্যাদি এমন অনেক খাবারই দোকানদার খবরের কাগজে মুড়িয়ে বিক্রি করে। আর সে খাবার খুব খুশি মনে ছোট-বড় সবাই খেয়ে থাকেন। কিন্তু এই অভ্যাসটি কতোটা মারাত্মক হতে পারে জানেন কি?

ভারতের খাদ্য নিরাপত্তা ও মান যাচাইয়ের সংস্থা ফ্যাসাই জানান, খবরের কাগজে মোড়ানো খাবার শরীরের মারাত্মক ক্ষতি করে থাকে। এই অভ্যাসের জন্যই শেষ পর্যন্ত ক্যান্সারের মত মারাত্মক রোগও হতে পারে।

এতে আরও বলা হয়েছে, সাধারণত খবরের কাগজে লেখা ছাপা হয় নানা রকম রাসায়নিক পদার্থে তৈরি করা কালি দিয়ে। সেই কালি সরাসরি পেটে গেলে শরীর খারাপ, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।

খবরের কাগজে কালি কিছুটা মিশে যায়, কিছুটা আলগা থাকে। যখন কোনো রান্না করা খাবার কাগজে মুড়ে দেয়া হয়, তখন সেই আলগা কালি লেগে যায় খাবারের গায়ে। ফলে সরাসরি সেই মারাত্মক ক্ষতিকর কালি চলে যায় পেটে।

দীর্ঘদিন ধরে খবরের কাগজে মোড়া খাবার খেলে শারীরিক ক্ষতি হওয়া নিশ্চিত।

চিকিৎসকদের মতে, খবরের কাগজে মুড়িয়ে দেয়া খাবার শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। এ নিয়ে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে সচেতনতা তৈরি করা খুবই দরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

কাগজে মোড়ানো খাবার খেলে হতে পারে মৃত্যু

আপডেট টাইম : ০৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯