ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী

বাঙালী কণ্ঠ নিউজঃ রাষ্ট্রপতি সার্জিও মাত্তারেল্লার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন গুইসেপ কন্তে (Giuseppe Conte)। রাষ্ট্রপতির পক্ষ থেকে পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে ইতালির রাষ্ট্রপতির কার্যালয় থেকে বলা হয়েছে।

জোটের শরিক ডানপন্থী লীগ দলের নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভেনির সঙ্গে মতবিরোধের জেরেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন কন্তে। পদত্যাগের আগে দেওয়া বক্তব্যে সালভেনিকে ‘সুবিধাবাদী’ ও ‘দেশের জন্য ক্ষতিকর’ বলে উল্লেখ করেন তিনি।

স্থানীয় সময় বুধবার এই বিষয়ে অন্যান্য রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন রাষ্ট্রপতি সার্জিও মাত্তারেল্লা। আলোচনা চলাকালে কন্তেকেও উপস্থিত থাকার অনুরোধ করেছেন রাষ্ট্রপতি। কোনো রাজনৈতিক দল সরকার গঠনে আগ্রহী না হলে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়ে নির্বাচন দিতে পারবেন।

এই সময়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। তবে নতুন নির্বাচন ছাড়া জোট গঠনের মাধ্যমে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে তাদের নেতৃত্বে সরকার গঠনের অনুমতি দিতে পারেন রাষ্ট্রপতি।

গেল বছর মার্চে ইতালির নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় প্রথাবিরোধী দল ফাইভস্টার মুভমেন্ট ও ডানপন্থী লীগ দলের জোট সরকার গঠন করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯