ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

দেশের মানুষ পল্লীবন্ধুকে মনে রেখেছে : জিএম কাদের

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ প্রসঙ্গে তাঁর ভাই ও দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন দেশের মানুষ এখনো পল্লীবন্ধুকে মনে রেখেছে।

আজ শনিবার রাজধানীর আব্দুল্লাহপুর মোড়ে হুসেইন মুহম্মদ এরশাদের চেহলাম উপলক্ষে জাতীয় পার্টি উত্তরা পশ্চিম থানা আয়োজিত আলোচনা সভা, দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণকালে জিএম কাদের এ কথা বলেন।

আজ শনিবার রংপুরসহ সারা দেশে জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের চেহলাম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে রংপুরে ৩০ হাজার মানুষকে খাওয়ানো হবে বলে জানা গেছে। গত ১৪ জুলাই, রবিবার সকাল পৌনে ৮টার দিকে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় এরশাদ মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। ২৩ আগস্ট তার মৃত্যুর ৪০ দিন ছিল। সে দিনই তার চেহলাম অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত ছিল। কিন্তু সে দিন হিন্দু সম্প্রদায়ের একটি পূজা থাকায় তারিখ পরিবর্তন করে ৩১ আগস্ট করা হয়।

অনুষ্ঠানে তিনি বলেন, এখনো দেশের মানুষ পল্লীবন্ধুকে মনে রেখেছে, তাকে আজীবন মনে রাখবে। দেশের মানুষের অন্তরে পল্লীবন্ধু আজীবন বেঁচে থাকবেন।

এ সময় জাতীয় পার্টির উত্তরা পশ্চিম থানার সভাপতি শরীফুল আলম সোহেলের সভাপতিত্বে জাপার প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় পার্টি মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতী বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

দেশের মানুষ পল্লীবন্ধুকে মনে রেখেছে : জিএম কাদের

আপডেট টাইম : ০৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০১৯