ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের কাছে ঐক্যফ্রন্ট

সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। বুধবার সকালে রাজধানীর গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের বাসায় প্রায় দুই ঘণ্টার এই বৈঠক হয়। বৈঠকের বিষয়ে বিএনপি বা ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে কিছু জানানো হয়নি।

তবে বৈঠকের একটি সূত্র জানায়, ঐক্যফ্রন্টের নেতারা খালেদা জিয়ার মুক্তির বিষয়সহ, চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি কূটনীতিকদের সামনে তুলে ধরেন। এ ছাড়া রোহিঙ্গা ইস্যুতেও বৈঠকে কথা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, ব্রিটিশ হাইকমিশনার, কানাডার উপহাইকমিশনার, জাতিসংঘের আবাসিক প্রতিনিধিসহ বিভিন্ন দেশের কূটনীতিকেরা।

ঐক্যফ্রন্ট নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, গণফোরাম নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

Tag :
আপলোডকারীর তথ্য

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের কাছে ঐক্যফ্রন্ট

আপডেট টাইম : ১০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯