ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

দুই পদে মিসবাহ, সমস্যায় পড়বেন খেলোয়াড়রা: ভোগলে

মিসবাহ-উল হককে জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ও নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে সাবেক পাক অধিনায়কের দ্বৈত ভূমিকাটা ঠিক পছন্দ করতে পারছেন না ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। তার মতে, এর ফলে খেলোয়াড়রা কোচের সঙ্গে পুরোপুরি সৎ থাকতে পারবেন না।

টুইটবার্তায় ভোগলে লেখেন, একজন খেলোয়াড় কখনই একই সঙ্গে কোচ ও প্রধান নির্বাচকের ভক্ত হতে পারেন না। খেলোয়াড়রা কোচের কাছে বিভিন্ন সমস্যা নিয়ে আসেন। যদি তারা মনে করেন, সমস্যা কোচ জানলে দল থেকে বাদ পড়বেন, তা হলে কখনই কোচের সঙ্গে সৎ থাকতে পারবেন না।

বিখ্যাত ধারাভাষ্যকার মনে করেন, এক ব্যক্তি একই সঙ্গে দলের কোচ ও প্রধান নির্বাচক হিসেবে কাজ করলে খেলোয়াড়রা নিজেদের অনেক সমস্যাই কোচের কাছে গোপন করবেন। এতে দলে সমস্যা তৈরি হবে তা বলা বাহুল্য।

প্রসঙ্গত, অনেক সময় কোচের কাছে নিজেদের গোপন সমস্যা তুলে ধরে সমাধান চান খেলোয়াড়রা। কোচ নিজের মতো করে সমস্যার সমাধান দেন। দলের অভ্যন্তরে আলোচনা হয় এ রকম অনেক বিষয় আছে, যেগুলো নির্বাচকরা জানেন না।

সেসব বিষয় শৃঙ্খলা পরিপন্থী বলে মনে করেন তারা। আবার ক্রিকেটারদের অনেক সমস্যার সমাধান দেন নির্বাচকমণ্ডলীও। স্বভাবতই দুই পদের লোকজনের মধ্যে দূরত্ব থাকে। মিসবাহ দুই গুরুদায়িত্ব পাওয়ায় সেটি থাকবে না। স্বভাবতই সমস্যায় পড়বেন খেলোয়াড়রা।

Tag :
আপলোডকারীর তথ্য

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

দুই পদে মিসবাহ, সমস্যায় পড়বেন খেলোয়াড়রা: ভোগলে

আপডেট টাইম : ১১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯