ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

সেঞ্চুরি করা রহমতকে ফেরালেন নাঈম

বাঙালী কন্ঠ ডেস্কঃ দারুণ ব্যাটিংয়ে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে দলকে খেলায় ফেরান রহমত শাহ। টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে যান এই ব্যাটসম্যান। তিন অঙ্ক স্পর্শ করার পরের বলেই রহমতকে উইকেট ছাড়া করে বাংলাদেশকে দারুণ ব্রেক থ্রু এনে দিয়েছেন নাঈম হাসান।

৭৭ রানে ৩ উইকেট হারিয়ে লাঞ্চের বিরতিতে গিয়েছিল আফগানিস্তান। এরপর দলটির সামনে তেমন পাত্তাই পাচ্ছিল না বাংলাদেশ দলের বোলাররা। তাইজুল ইসলাম, সাকিব আল হাসানদের শক্ত হাতে শাসন করছিলেন তিন নম্বরে ব্যাটিংয়ে নামা রহমত।

দায়িত্বশীল ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে যান ডানহাতি এই ব্যাটার। ১৮৬ বল খেলে চা পানের বিরতির পরই তিন অঙ্কের দেখা পেয়ে যান তিনি। তার ১০২ রানের ইনিংসটিতে রয়েছে ১০টি চার ও দুটি ছক্কার মার। এর আগে ৮৫ বলে অর্ধশতক পূর্ণ করেন রহমত।

সেঞ্চুরি হাঁকানোর পথে আসগর আফগানের সঙ্গে চতুর্থ উইকেটে ১২০ রানের রানের জুটি গড়েছেন রহমত। টেস্ট ক্রিকেটে আফগানিস্তানের এটা তৃতীয় সর্বোচ্চ জুটি।

নাঈম হাসানের বলে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন রহমত। পরের বলেই মুদ্রার উল্টো পিঠ দেখান নাঈম। এই অফ স্পিনারকে খেলতে গিয়ে উইকেটের পেছনে সৌম্য সরকারের হাতে ক্যাচ দেন রহমত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

সেঞ্চুরি করা রহমতকে ফেরালেন নাঈম

আপডেট টাইম : ১০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯