ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

ফেসবুক-ইউটিউব-ইনস্টাগ্রাম কি মানুষের ফোনে আড়ি পাতে

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  প্রযুক্তি জায়ান্টরা কি সত্যিই মানুষের ফোনে আড়ি পাতে, এ নিয়ে গবেষণা করে কোনো ধরনের সত্যতা পায়নি মোবাইল সুরক্ষা নিয়ে কাজ করা একটি কোম্পানি।

বিবিসি জানায়, সম্প্রতি অনেক মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট এবং ভিডিও প্রকাশ করে দাবি করেছেন যে, ফেসবুক, গুগলসহ অনেক টেক জায়ান্ট তাদের মোবাইলে আড়ি পাতে।

হাইপার টার্গেট বিজ্ঞাপনের জন্য এসব গুপ্তচরবৃত্তি চালানো হয় বলে তাদের অভিযোগ।

মোবাইল সুরক্ষা বিষয়ক ব্রিটিশ কোম্পানি ওয়ান্ডেরার সাইবার গবেষকেরা জানিয়েছেন, ফোনে বা অ্যাপসের মাধ্যমে টেক জায়ান্টরা গোপনে মানুষের কথোপকথন শুনছে এমন কোনো তথ্য প্রমাণ তারা পাননি।

গবেষকেরা দুটি ফোন নিয়ে গবেষণা করেন, যার একটি স্যামসাং অ্যান্ড্রয়েড ফোন এবং আরেকটি অ্যাপল আইফোন। তারা মোবাইল সেট দুইটিতে বিড়াল এবং কুকুরের খাবার নিয়ে কথাবার্তা বলে। টানা ৩০ মিনিট ধরে এটি চলে।

ফোন দুইটিতেই ফেসবুক, ইনস্টাগ্রাম, ক্রোম, স্ন্যাপচ্যাট, ইউটিউব, আমাজন চালু রাখা হয়। ফুল পারমিশনে এসব মাধ্যমের অ্যাপস খোলা রাখেন তারা।

এমনকি ফোন দুইটি দিয়ে পোষা প্রাণীর খাবার বিক্রেতা ও সরবরাহের প্ল্যাটফর্মগুলোতে ভিজিটও করা হয়।

একটি সাইলেন্ট রুমে তিন দিন ধরে এই পরীক্ষা চালান গবেষকেরা। এতে কোনো ধরনের বিজ্ঞাপন তারা পাননি। সেইসঙ্গে মানুষের ফোনে টেক জায়ান্টগুলোর কোনো ধরনের গুপ্তচরবৃত্তির সত্যতাও মেলেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

ফেসবুক-ইউটিউব-ইনস্টাগ্রাম কি মানুষের ফোনে আড়ি পাতে

আপডেট টাইম : ০৮:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০১৯