ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

শীর্ষে বিল গেটসই, হেলে গেলেন ‘হেলু’

২০১৭ সালের জন্য বিশ্বের শীর্ষ ধনীদের নামের তালিকা প্রকাশ করেছে মার্কিন ব্যবসায়িক ম্যাগাজিন ফোর্বস। তালিকায় টানা চতুর্থবারের মতো শীর্ষ স্থান দখলে রেখেছেন মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।

মঙ্গলবার (২১ মার্চ) প্রকাশিত এ তালিকায় দেখা যায়, একযুগের বেশি সময় শীর্ষ পাঁচে থাকা মেক্সিকোর ধনকুবের কার্লোস স্লিম হেলু’র অবনমন হয়েছে। যার ফলে প্রথমবারের মতো পাঁচে উঠে এসেছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ।

২০১৭ সালের তালিকায় গত বছরের তুলনায় ধনকুবেরের সংখ্যা বেড়েছে ১৩ শতাংশ, সংখ্যায় ১,৮১০ থেকে ২,০৪৩ জন (মোট ২৩৩ জন)। যা ফোর্বসের ৩১ বছরের প্রক্রিয়ায় নতুন রেকর্ড। এ বছর শীর্ষ ১০ ধনকুবেরের সম্পদ গত বছরের তুলনায় বেড়েছে ১৮ শতাংশ, এটিও নতুন রেকর্ড।

ফোর্বসের তালিকায় টানা চতুর্থবার শীর্ষ স্থানে থাকা বিল গেটসের সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৮৬ বিলিয়ন মার্কিন ডলার। গত বছর যা ছিল ৭৫ বিলিয়ন মার্কিন ডলার।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর সবচেয়ে সৌভাগ্যবান বোধ হয় ওয়ারেন বাফেট। গত বছর প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ বগলদাবা করে ‘জারা’র প্রতিষ্ঠাতা আমানসিও ওর্তেগাকে ঠেলে দ্বিতীয় স্থান পুর্নদখল করেছেন তিনি।

অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজস গত বছর নতুন করে ২৭.৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পদের মালিক হয়েছেন। ফলে গত বছর মহাবিশ্বের সবচেয়ে ‘সুখী’ এ ব্যক্তিটি সর্বমোট ৭২.৮ বিলিয়ন মার্কিন ডলারের মাধ্যমে ধনকুবেরদের তালিকায় রয়েছেন তৃতীয় স্থানে।

স্প্যানিশ ক্লথিং চেইন ‘জারা’র প্রতিষ্ঠাতা আমানসিও ওর্তেগা রয়েছেন চতুর্থ স্থানে। ৮০ বছর বয়সী এ ধনকুবেরের সম্পদের মূল্য ৭২.২ বিলিয়ন ডলার।

শীর্ষ পাঁচের তালিকায় প্রথমবার উঠে এসেছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। গত বছর তার সম্পদের মূল্য বেড়েছে ১১.৪ বিলিয়ন ডলার। তিনি পেছনে ফেলেছেন মেক্সিকোর ব্যবসায়ী কার্লোস স্লিমকে।

৫২.২ বিলিয়ন ডলার সমমূল্যের সম্পদের মাধ্যমে সপ্তম স্থানে রয়েছেন ওরাকল করপোরেশনের চেয়ারম্যান ল্যারি ইলিসন।

ফোর্বসের প্রকাশিত দুই হাজারের বেশি ধনকুবেরের এবারের তালিকায় নতুন স্থান পেয়েছেন ১৯৫ জন। এছাড়া ৫৬ জন বিলিয়নিয়ার রয়েছেন যাদের বয়স ৪০ এর নিচে, যদিও গত বছর এ সংখ্যা ছিলো ৬৬। তালিকায় ২২৭ জন নারীও স্থান পেয়েছেন।

ধনীদের সংখ্যায় এবারও শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। গত বছর যেখানে দেশটির বিলিয়নিয়ারের সংখ্যা ছিলো ৫৪০ জন, এবছর তা বেড়ে হয়েছে ৫৬৫ জন। ৩১৯ জন বিলিয়নিয়ার নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চীন। জার্মানিতে এ সংখ্যা ১১৪ জন। আর প্রথমবারের মতো একশ’ জনের বেশি বিলিয়নিয়ার নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত, তাদের ধনকুবেরের সংখ্যা ১০১ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

শীর্ষে বিল গেটসই, হেলে গেলেন ‘হেলু’

আপডেট টাইম : ০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭