ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

সারাদেশের ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি সোহাগ-জাকিরের নির্দেশ

সম্প্রতি সুনামগঞ্জ ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে বিতর্ক চলছিল। ঠিক এমন সময় সুনামগঞ্জে বসেই বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী যে কোনো কমিটি গঠন নিয়ে কঠোর নির্দেশনা দিলেন।

বৃহস্পতিবার বিকালে দেশের প্রাচীনতম এই ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- কেন্দ্রের অনুমোদন ছাড়া দেশের কোথাও কোনো কমিটি গঠন করা যাবে না।

যা রয়েছে ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে:সারাদেশের ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি সোহাগ-জাকিরের নির্দেশ

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানোনো যাচ্ছে, বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী, বাংলাদেশ ছাত্রলীগের জেলা ইউনিট, উপজেলা, থানা, হল, কলেজ, পৌরসভা, ইউনিয়ন, স্কুল-মাদরাসা ও ওয়ার্ড কমিটির অনুমোদন শুধুমাত্র বাংলাদেশ ছাত্রলীগের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ (সভাপতি/সাধারণ সম্পাদক, আহ্বায়ক/ যুগ্ম আহ্বায়ক) ব্যতীত অন্য কেউ অনুমোদন দিতে পারে না। কোনো মন্ত্রী, এমপি বা বিলুপ্ত কমিটির কোনো নেতা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়ার এখতিয়ার রাখে না এবং তা গ্রহণযোগ্য নয়। সভাপতি/সাধারণ সম্পাদক যে কোনো একজনের অনুমোদিত কমিটিও অগ্রহণযোগ্য। এমন কমিটি অনুমোদন দেওয়া হলে বা কমিটির কেউ সভাপতি/সাধারণ সম্পাদক দাবি করলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তাই ছাত্রলীগের গঠনতন্ত্র পরিপন্থী কোন কমিটি বাংলাদেশ ছাত্রলীগ অনুমোদন দিতে পারে না ও তা গ্রহণযোগ্য নয়।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সুরঞ্জিতের স্ত্রী জয়া সেনের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বর্তমানে সুনামগঞ্জ সফরে রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

সারাদেশের ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি সোহাগ-জাকিরের নির্দেশ

আপডেট টাইম : ০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭