ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন সেচকাজে ডিজেলচালিত পাম্পের পরিবর্তে সৌর বিদ্যুৎচালিত পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী আত্মঘাতী হয়ে উঠছে মানুষ জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর ইসরায়েলের সাথে যুক্তরাজ্যের সামরিক সম্পর্ক ছিন্ন করার দাবি লেবার নেতা করবিনের ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ব্যালন ডি’অর: সুযোগ থাকলে মেসিকে ১০০ বার ভোট দিতেন জিদান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

চেখেই দেখুন ভাত দিয়ে তৈরি মিষ্টি

বাঙালী কন্ঠ ডেস্কঃ ভাত বাঙ্গালিদের সবচেয়ে পছন্দের খাবার। ভাত ছাড়া বাঙালি চিন্তাই করা যায় না। প্রতিদিনের খাদ্য তালিকায় ভাত থাকবেই। অনেক সময় খাওয়ার পরও ভাত বেঁচে যায়।

তাই সেই বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে তৈরি করে ফেলুন সুস্বাদু মিষ্টি। ভাতেই তৈরি এই মিষ্টি নিশ্চয় কখনোই চেখে দেখা হয়নি? রেসিপিটি জেনে আজই তৈরি করে ফেলুন ভাতের তৈরি মিষ্টি।

উপকরণ: ভাত ২ কাপ, এক টেবিল- চামচ ময়দা, ২ টেবিল চামচ গুঁড়া দুধ, এক টেবিল চামচ ঘি।
চিনির সিরাপ তৈরির জন্য- চিনি দেড় কাপ, পানি তিন কাপ, এলাচি ৩টি, গোলাপ জল আধা চা চামচ।

প্রণালী: ২ কাপ ভাত, আধা কাপ তরল দুধ ও ১ চিমটি লবণ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন। এরপর একটি ফ্রাই প্যানে ঘি দিয়ে ভাতের পেস্টটি ঢেলে হালকা আঁচে নাড়ুন। মিশ্রণটি শুকিয়ে যখন প্যান থেকে উঠে আসবে তখন নামিয়ে নিন। মিশ্রণটি একটু ঠাণ্ডা হলে এর সঙ্গে ময়দা ও গুঁড়া দুধ মিশিয়ে নিন। এবার হাতে একটু ঘি মাখিয়ে মিশ্রণটি মাখিয়ে নিন। মিশ্রণটি একটু নরম থাকলে আরো একটু গুঁড়া দুধ মিশিয়ে নিতে পারেন। এবার এই মিশ্রণ থেকে পছন্দ মতো আকারে মিষ্টির আকার দিন।

একটি পাত্রে চিনির সিরাপ তৈরি করে নিন। একটা বলক এলেই মিষ্টিগুলো চিনির সিরাপে দিয়ে দিন। ১০ থেকে ১৫ মিনিট জ্বাল দিয়ে চুলা বন্ধ করে এক ঘণ্টা ঢেকে রাখুন। তারপর ঠাণ্ডা করে সিরাপ থেকে মিষ্টিগুলো তুলে গুঁড়া দুধ অথবা মাওয়া ছিটিয়ে পরিবেশন করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন

চেখেই দেখুন ভাত দিয়ে তৈরি মিষ্টি

আপডেট টাইম : ০৫:১২ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯