ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

কিশোরগঞ্জে কিশোর গ্যাং সাজ্জাদ গ্রুপের প্রধানসহ ১১ সদস্য আটক

বাঙালী কণ্ঠ ডেস্কঃ কিশোরগঞ্জ শহরের বত্রিশ বাসস্ট্যান্ড এলাকা থেকে কিশোর গ্যাং সাজ্জাদ গ্রুপের প্রধান সাজ্জাদ (১৭) সহ কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা বত্রিশ বাসস্ট্যান্ড সংলগ্ন তাতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।

কিশোর গ্যাং সাজ্জাদ গ্রুপের প্রধান সাজ্জাদ ছাড়া আটককৃত অন্যরা হচ্ছে, আব্দুলাহ আল নোমান (১৬), ফজলে রাব্বি বাধন (১৮), মো. আনোয়ারুল ইসলাম (১৮), মো. জুয়েল (১৬), মো. ইয়াছিন ইসলাম (১৮), মো. সানি আহাম্মেদ (১৬), হৃদয় দত্ত (১৬), ফজলুল করিম আকাশ (১৯), সৌমিত্র বৈষ্ণব (১৬) এবং মো. আদনান ইসলাম (১৬)।

তাদের মধ্যে সাজ্জাদ কিশোরগঞ্জ সদর উপজেলার কালিয়াকান্দা গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। আব্দুলাহ আল নোমান কটিয়াদী উপজেলার গচিহাটার মো. মোজাম্মেল হকের ছেলে, ফজলে রাব্বি বাধন শহরের বত্রিশ এলাকার মো. সুলতানের ছেলে, মো. আনোয়ারুল ইসলাম শহরের বত্রিশ এলাকার মুনসুর আলমের ছেলে, মো. জুয়েল কটিয়াদী উপজেলার করগাঁও গ্রামের মো. আইযুব হাজীর ছেলে, মো. ইয়াছিন ইসলাম শহরের বত্রিশ এলাকার জালাল উদ্দিনের ছেলে, মো. সানি আহাম্মেদ শহরের উকিলপাড়া এলাকার মো. বুলবুল আহম্মেদ এর ছেলে, হৃদয় দত্ত শহরের বত্রিশ এলাকার রাখাল দত্তের ছেলে, ফজলুল করিম আকাশ শহরের স্টেশন রোড এলাকার ফজলুল মতিন সিদ্দিকির ছেলে, সৌমিত্র বৈষ্ণব শহরের খরমপট্টি এলাকার সমির বৈষ্ণবের ছেলে এবং মো. আদনান ইসলাম শহরের বত্রিশ এলাকার মোফাজ্জল ইসলামের ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের এএসপি মো. মাহবুব-উল-আলম জানান, গত ৭ অক্টোবর কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় নতুন পল্লী সংঘ মন্দিরে হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার রাত্রিকালীন আরতি চলার সময় কিশোর গ্যাং সাজ্জাদ গ্রুপের প্রধান সাজ্জাদ এবং এই গ্রুপের আটক হওয়া অন্য ১০ সদস্যসহ কিশোর গ্যাং এর কতিপয় সদস্যরা মেয়েদের উত্যক্ত করার মাধ্যমে বিশৃংখলা সৃষ্টি করে। এ সময় শুভ সরকার (১৬), প্রসেনজিৎ ঘোষ (১৭) এবং তনয় বর্মন বিকাশ (১৭) নামের তিন কিশোর বাধা প্রদান করলে তাদের সাথে বাকবিতণ্ডা হয়।

এই ঘটনার জের ধরে  বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ৮টার দিকে সাজ্জাদ গ্রুপের প্রধান সাজ্জাদসহ অন্যান্য সদস্যরা মিলে শুভ সরকার, প্রসেনজিৎ ঘোষ ও তনয় বর্মন বিকাশকে বিভিন্ন দেশিয় অস্ত্র দ্বারা আঘাত করে গুরুতর জখম করে।

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে অভিযান পরিচালনা করে সাজ্জাদ গ্রুপের প্রধানসহ এই গ্রুপের মোট ১১ সদস্যকে আটক করে।

বর্তমানে শুভ সরকার কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে এবং প্রসেনজিৎ ঘোষ ও তনয় বর্মন বিকাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া ১১ কিশোর র‌্যাবকে জানিয়েছে, বত্রিশ এলাকার নতুন পল্লী সংঘ মন্দিরে হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজার রাত্রিকালীন আরতি অনুষ্ঠানে উপস্থিত মেয়েদের উত্যক্ত করাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে তারা এই ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে আটক হওয়াদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

কিশোরগঞ্জে কিশোর গ্যাং সাজ্জাদ গ্রুপের প্রধানসহ ১১ সদস্য আটক

আপডেট টাইম : ০২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯