ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

রাজধানীতে ভাড়ায় চলবে মোটরসাইকেল

রাজধানীতে ডিজিটাল পদ্ধতিতে মোটরসাইকেলে যাত্রীসেবা নিয়ে আসছে ডাটাভক্সসেল লিমিটেড। বাংলাদেশে ই-কমার্স ভিত্তিক নতুন ধরণের বৈপ্লবিক সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই প্রতিষ্ঠানটি। এটি নতুন ধরণের ই-ইশারার প্ল্যাটফর্ম, যার নাম স্যাম(শেয়ার এ মোটরসাইকেল)। বাংলাদেশে ই-ইশারা প্ল্যাটফর্মই প্রথম, যার মাধ্যমে একজন যাত্রী বন্ধুসুলভ এবং সাশ্রয়ীভাবে মোটরসাইকেলে করে গন্তব্যে পৌঁছাতে পারবে।

শনিবার রাজধানীর গুলশানে স্পেট্রা কনভেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে নতুন এই সেবার কথা তুলে ধরেন ডাটাভক্সসের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ কাসেম।

তিনি জানান, এই প্রকল্পটি সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বড় ভূমিকা রাখবে। ভবিষ্যতে ডাটাভক্সসেল লিমিটেড স্যাম সার্ভিসের মাধ্যমে পার্সেল এবং ওষুধ সরবরাহ করবে। এ সময় ডাটাভক্সসেলের চেয়ারম্যান খালিদ বিন সালাম, এফ জেড হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

ডাটাভক্সসেলের সঙ্গে যৌথভাবে এ প্রকল্পে কাজ করবে ওমেরা, রহিম আফরোজ, বিকাশ, গ্যাটকো এবং অলওয়েজ অনলাইন নেটওর্য়াক।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, স্যাম অ্যাপটি রাইডার (যাত্রী)-এর সঙ্গে বাইকার (ব্যক্তিগত মোটরসাইকেলের মালিক)-এর সংযোগ করিয়ে দেবে। বাইকার ও রাইডার স্যাম অ্যাপ্লিকেশন ব্যবহার করে একই গন্তব্যে পৌঁছাতে পারবে। যাত্রীরা খুবই কম খরচে তাদের টাকাও পরিশোধ করতে পারবেন অ্যাপের মাধ্যমে। সম্পূর্ণ প্রক্রিয়াটি অত্যন্ত নিরাপদ ও সাশ্রয়ী। তবে স্যাম ট্যাক্সি সার্ভিস সেবা প্রদান করে না।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

রাজধানীতে ভাড়ায় চলবে মোটরসাইকেল

আপডেট টাইম : ০৬:০১ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০১৬