জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বাসে ছড়ে মতিঝিল থেকে মিন্টু রোডের সরকারী বাসভবনে ফিরেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন তারই মন্ত্রণালয়ের সচিবসহ উর্ধতন কর্মকর্তারা। মন্ত্রির একান্ত সচিব এএফএম হায়াতুল্লাহ বলেন, মন্ত্রী মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় মতিঝিলে সরকারী কর্মচারী কল্যাণ বোর্ডে জন্য কেনা ২৮ টি নতুন বাসের উদ্বোধন করেন। ২০১৩ সালের ৫ মে ঢাকায় হেফাজতে ইসলামের আন্দোলনের সময় সরকারী কর্মচারীদের আনা নেয়ার কাজে ব্যবহৃত অনেকগুলো বাস পুড়িয়ে দেয়া হয়। এতে করে ৩য় ও ৪র্থ শ্রেণীর সরকারী কর্মচারীদের অফিসে আসা-যাওয়া মারাত্মকভাবে বিঘিœত হয়। এই ক্ষতি পূরণের জন্যই এই নতুন বাসগুলো কেনা হয়। মন্ত্রীর বাসে চড়ে বাসায় ফেরার বিষয়ে তিনি বলেন, ‘মন্ত্রী মহোদয় বাসগুলো উদ্বোধন করে অনেকটা আবেগতাড়িত হয়ে বললেন- অনেক দিন হলো বাসে উঠিনি। আজ আমাকে এ বাসে করে বাসায় পৌঁছে দিন। মন্ত্রীর মহোদয়ের ইচ্ছাতেই একটি বাসে করে বেলা দেড়টার দিকে তাকে বাসায় পৌঁছে দেয়া হয়’। এ সময় বাসে মন্ত্রণালয়ের সচিব ড. মোজাম্মেল হকসহ উর্ধতন কর্মকর্তারাও ছিলেন।
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক
২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড
ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার
হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত
চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না
বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী
সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস
জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা
দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি
বাসে চড়ে বাসায় ফিরলেন সৈয়দ আশরাফ
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭
- 396
Tag :
জনপ্রিয় সংবাদ



























