ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

৪০ মিনিট পর ভোট দিলেন তাবিথের মা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের শনিবার সকাল ৮টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। এবার পুরো ভোটগ্রহণ চলছে ইলেকট্রনিক ভোটিংশ মেশিনে।

এদিকে, ভোটগ্রহণের শুরুতেই ইভিএম-এ ত্রুটি দেখা দেয় গুলশানের একটি কেন্দ্রে, যেখানে ভোট দিতে এসেছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের মা নাসরিন আউয়াল। প্রায় ৪০ মিনিট দাঁড়িয়ে থাকার পর ভোট দিতে সক্ষম হন তিনি।

জানা গেছে, গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের ৩ নম্বর মহিলা বুথে ভোট দিতে যান নাসরিন আউয়াল। কিন্তু ইভিএম মেশিনে সমস্যার কারণে তিনি ভোট দিতে পারছিলেন না।
প্রায় ৪০ মিনিট পর মেশিন পরিবর্তন করা হয়। এরপর ৮ টা ৪০ মিনিটের দিকে নাসরিন আউয়াল ভোট দেন।

এসময় বাইরে দাঁড়িয়ে ছিলেন তাবিথ আউয়ালের বাবা আব্দুল আউয়াল মিন্টু।

ভোট দিয়ে বের হয়ে নাসরিন আউয়াল গণমাধ্যমকে বলেন, আমি সকাল ৮টায় ভোট দিতে এসেছি। মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের মহিলা কেন্দ্রের ৩ নম্বর বুথে ভোট দিতে যাই। কিন্তু তিনবার চেষ্টা করেও পোলিং কর্মকর্তারা আমার ভোট নিতে পারেননি। প্রায় ৪০ মিনিট অপেক্ষা করার পর মেশিন পরিবর্তন করা হয়। চতুর্থ বারের চেষ্টায় আমি ভোট দিতে পেরেছি।

‘আমি বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের মা। আমার ভোট দিতেই এই অবস্থা। তাহলে অন্য ভোটারদের কি অবস্থা হবে জানি না।’

এ বিষয়ে তাবিথ আউয়াল বলেন, আমার মা ভোট দিতে গেলে মেশিন ব্রেকডাউন হয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

৪০ মিনিট পর ভোট দিলেন তাবিথের মা

আপডেট টাইম : ০৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০