সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ
ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন
রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার
রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো
চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি
প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির
সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে। জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে।
কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন
এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা
কৃষির পাশাপাশি কৃষকের জীবনেরও উন্নতি হোক
একদা যুদাস নামে এক লোক যিশুখ্রিষ্টের সঙ্গে ডিনারে অংশ নিয়েছিল। একই টেবিলে ১৩ নম্বর চেয়ারে বসা ওই লোকটিই যিশুর সঙ্গে
শাহজালালের থার্ড টার্মিনালের উদ্বোধন অক্টোবরে
আগামী অক্টোবর মাসে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আংশিক অংশের উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন
১৪ বছরে বাংলাদেশ বদলে গেছে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৯ থেকে ২০২৩ সাল—এই ১৪ বছরে বাংলাদেশ বদলে গেছে। করোনাকালেও গৃহহীনদের ঘর করে দিচ্ছি। কে কোন
দেশের মহৎ-বৃহৎ সব অর্জন আওয়ামী লীগের হাত ধরে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের চতুর্থ বছর পূর্তি উপলক্ষে ভাষণ দিচ্ছেন। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে
অন্তরে বঙ্গবন্ধুকে লালন করি, প্রধানমন্ত্রীকে দেখে অনুপ্রাণিত হই: মাহি
“আমি অন্তরে বঙ্গবন্ধুকে লালন করি। মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শ ধারণ করি। তাকে দেখে অনুপ্রাণিত হই। তিনি সবসময় নারী নেতৃত্বে অগ্রাধিকার দেন।
অতিথি পাখির কিচির-মিচিরে মুখরিত
শীত আসার সঙ্গে সঙ্গে চট্টগ্রামের রাউজানের জলাশয়গুলোতে ঝাঁকে ঝাঁকে আসতে শুরু করেছে অতিথি পাখি। পাখা ঝাপটিয়ে কিচিমিচি শব্দে পরিবেশকে জাগিয়ে
আওয়ামী লীগে জনপ্রিয় হয়ে উঠছেন যে নেতারা
আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিল। কাউন্সিলের আগে আওয়ামী লীগের মধ্যে ব্যস্ততার শেষ নেই। বিভিন্ন জেলায় সম্মেলন, অঙ্গ ও সহযোগী
কিশোরী “মা”
ড.গোলসান আরা বেগমঃ কিশোরী মেয়েটি ছুঁয়েছিলো একটি হাত বিশ্বাস করে পায়ে পায়ে রেখেছিলো পা উথাল পাতাল ঢেউয়ের তালে উড়াউড়ি স্বপ্ন
একই মাস্ক অনেক দিন পড়লে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের আশঙ্কা
টানা ২-৩ সপ্তাহ একই মাস্ক পরলে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। করোনার মধ্যে ভারতে ব্ল্যাক ফাঙ্গাসের প্রকোপ
কিশোরগঞ্জের নাম করণের ইতিহাস
ইতিহাস জাতির দর্পন বা আয়নাস্বরূপ। ইতিহাসের মাধ্যমেই জাতি তার প্রকৃত রূপ ও প্রকৃতি দেখতে পায়। ইতিহাসের আলোকেই মানুষ তার বর্তমান




















