সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ
ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন
রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার
রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো
চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি
প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির
সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে। জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে।
কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন
এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা
সেনা-বিমান বাহিনী প্রধানের পদবি বদলে বিল পাস
সেনাবাহিনীর প্রধানের পদবি ‘কমান্ডার ইন চিফ’-এর পরিবর্তে ‘চিফ অব আর্মি স্টাফ’ প্রতিস্থাপন করে আর্মি (এমেন্ডমেন্ট) অ্যাক্ট ২০১৬- বিল পাস করেছে
অভিজিৎ-দীপনের খুনিরা দেশ ছেড়ে গেছে
ব্লগার অভিজিৎ রায় ও প্রকাশক ফয়সল আরেফিন দীপনের হত্যাকারীদের অনেকে দেশ ছেড়ে চলে গেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার
শেখ হাসিনাকে নোবেল দেয়ার আহ্বান
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেয়ার আহ্বান জাানয়ে মানববন্ধন করেছে জাতীয় গণতান্ত্রিক লীগ ও ন্যাশনাল লেবার পার্টি (এনএলপি)।
চা বিল উত্থাপিত সংসদে
সামরিক সরকারের আমলে জারি করা দুটি অধ্যাদেশ বাতিল করে নতুন আইন করতে সংসদে একটি বিল উত্থাপিত হয়েছে। সোমবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল
দৈনিক আজকের সারাদিনের সম্পাদক আর নেই
কিশোরগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও কিশোরগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক আজকের সারাদিনের সম্পাদক মু.কামরুল আনাম আর নেই। শনিবার দিবাগত রাতে
জাতি আর মৃত্যুর জানাজা পাঠ করতে প্রস্তুত নয়
ক্ষমতার ছায়ায় ক্ষমা পেলেও পালা পরিবর্তনে শ্রমজীবী মানুষের প্রতি ফোঁটা রক্তের হিসাব নেবে জনগণ বলে মন্তব্য করেছেন ২০ দলীয় জোটনেতা
হাওরে ভাসছে কৃষকের স্বপ্ন
একের পর এক হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে কৃষকের ফসল। চলতি বছরের আটাশ ফেব্রুয়ারির মধ্যে ঝুঁকিপূর্ণ হাওরে ফসল
বঞ্চিত অবহেলিত হাওরবাসীর উন্নয়নের যাত্রা শুরু হয়েছে
রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ বলেছেন, হাওরের মানুষ সবদিক থেকেই বঞ্চিত-অবহেলিত ছিল। একসময় এখানকার গ্রাম তো দূরের কথা, ইউনিয়নেও কোন প্রাথমিক বিদ্যালয়
হাওরবাসীর উন্নয়নের যাত্রা শুরু হয়েছে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, হাওরের মানুষ সবদিক থেকেই বঞ্চিত-অবহেলিত ছিল। একসময় এখানকার গ্রাম তো দূরের কথা, ইউনিয়নেও কোন প্রাথমিক বিদ্যালয়
আমি কোন দলের নই, সবার রাষ্ট্রপতি
কিশোরগঞ্জ মিঠামইন : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, আমি কোন দলের নই, সবার রাষ্ট্রপতি। আমাকে ভোট দিতে দিতে এলাকার লোকজন




















