সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ
ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন
রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার
রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো
চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি
প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির
সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে। জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে।
কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন
এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা
গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের দাবিতে মাঠে নামবেন এরশাদ
সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ দ্রুত গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন। বলেছেন এ দাবিতে ঈদের পর তিনি
ইনুর নৌকা আছে, মশাল দরকার কী
নৌকা প্রতীক নিয়ে জাতীয় নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন হাসানুল হক ইনু । এখন তিনি আওয়ামী লীগ সরকারের মন্ত্রী।
প্রধানমন্ত্রী শপথ ভঙ্গ করছেন: রিপন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের নির্বাচিত জন প্রতিনিধিদের ওপর বিমাতাসুলভ আচরণ করে স্পষ্টত শপথ ভঙ্গ করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির
অবৈধ সরকারের কারণেই জীবনের নিরাপত্তা নেই
বর্তমান ক্ষমতাসীন সরকার অবৈধ। যার কারণে দেশে গণতন্ত্র নেই, মানুষের জীবনের নিরাপত্তা নেই। বিরোধী দলের ওপর মিথ্যা দোষ না দিয়ে
ক্রসফায়ার জঙ্গি সমস্যার সমাধান নয় : মেনন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘প্রতিদিনই দেখছি ক্রসফায়ারে জঙ্গি নিহত হচ্ছে। ক্রসফায়ার জঙ্গি সমস্যার সমাধান
বিএনপি-জামায়াতকে সুস্থ রাজনীতিতে ফেরার আহ্বান
বিএনপি-জামায়াতকে সুস্থ ধারার রাজনীতিতে ফেরার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেছেন,
এখন কি করবেন অভিনেত্রী জ্যোতি
ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বুধবার সন্ধ্যায় মনোনয়নপত্র দাখিল করেন জ্যোতিকা জ্যোতি। তার প্রাণের সংগঠন
চাওয়া পাওয়া দিয়ে কি করবেন, আগে দেশ বাাঁচান : খালেদা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, এখন চাওয়া-পাওয়ার সময় নয়, আগে দেশ বাঁচান। আজ বড় কথা হলো- গণতন্ত্রকে ফিরিয়ে আনতে
চলমান টার্গেট কিলিং পরিকল্পিত, আওয়ামী লীগ জড়িত বলে মন্তব্য: খালেদা জিয়া
চলমান টার্গেট কিলিং পরিকল্পিত এবং এর সাথে আওয়ামী লীগ জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন,
সময়ের প্রয়োজনে রাজনৈতিক ঐক্য গড়ে তোলা হয়েছে জাসদের সঙ্গে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিহাস ভুলে যাননি। ইতিহাসের উপর দাঁড়িয়ে বাস্তবতার নিরিখে সময়ের প্রয়োজনে জাসদের সঙ্গে রাজনৈতিক ঐক্য গড়ে তোলা হয়েছে’




















