সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ
ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন
রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার
রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো
চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি
প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির
সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে। জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে।
কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন
এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা
আওয়ামী লীগের বাজেট বিশ্লেষণে বিএনপির ৩০০০ শব্দ
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের প্রস্তাবিত বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হলেও একে ‘গতানুগতিক’ আখ্যা দিয়ে শুভঙ্করের ফাঁকি
নতুন করে মন্ত্রী হচ্ছেন যারা
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদে তৃতীয় দফায় সম্প্রসারণ করা হচ্ছে মন্ত্রিসভার। এ যাত্রায় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হচ্ছেন চট্টগ্রামের সাবেক
ভারতে আমি নিজে থেকে আসিনি, এটা সবাই জানে
ভারতের মেঘালয় রাজ্যের শিলং-এ অবস্থানরত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন বাংলাদেশে দু’মাস `বন্দি থাকা অবস্থায়` তিনি ভয়ংকর অভিজ্ঞতার মধ্য দিয়ে
ষষ্ঠ ধাপেও বিশাল জয়ের পথে আ’লীগ
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ও শেষ ধাপেও বিশাল জয়ের পথে এগিয়ে চলেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার রাত সাড়ে ১১টা
স্বৈরাচার ছিলাম, কিন্তু মানুষ মারিনি : এরশাদ
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমি স্বৈরাচার ছিলাম, কিন্তু মানুষ মারিনি, মানুষ গুম করিনি। শনিবার বিকেলে চট্টগ্রামের ষোলশহরের এসএ
ইউপি নির্বাচনে সহিংসতার দায় নেবে না আ’লীগ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে সামাজিক দ্বন্দ্বের কারণে সহিংসতা হয় দাবি করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, এর দায়
একই পরিবারের তিনজন চেয়ারম্যান পদপ্রার্থী
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নিয়মতপুর ইউনিয়নের ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে একই পরিবারের তিনভাই জোর প্রচার প্রচারণায় নেমেছেন।
বাজেট নিয়ে ভাঙ্গা রেকর্ড বাজাচ্ছে বিএনপি: শেখ সেলিম
প্রস্তাবিত বাজেট নিয়ে বিএনপি যে মূল্যায়ন করেছে, তাকে পুরনো ও ভাঙ্গা রেকর্ড বাজানোর সঙ্গে তুলনা করেছেন আওয়ামী লীগ নেতা শেখ
নৌকাবিরোধীদের কেন্দ্রে যেতে দিবেন না
উপজেলায় ৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের সঙ্গে বুধবার রাতে জিয়া অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের
বেশির ভাগ প্রকল্পই বাস্তবায়িত হয় না : রওশন এরশাদ
প্রত্যেক সরকারই বাজেট দেয়, এবারও বাজেট দেওয়া হয়েছে। অনেক সময় অনেক প্রকল্প নেওয়া হয়, কিন্তু বাস্তবায়ন হয় না। এবারের বাজেট




















