ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

চিফ জাস্টিস কীভাবে বললেন বিচার বিভাগের স্বাধীনতা নেই: প্রধানমন্ত্রী

‘বিচার বিভাগের স্বাধীনতা নেই’ প্রধান বিচারপতির এমন মন্তব্য নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, ‘দেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। সরকারের কোনো হস্তক্ষেপ বিচার বিভাগের ওপর নেই।’ সোমবার রাতে দশম জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জানি না আমাদের চিফ জাস্টিস কীভাবে বললেন, আইনের শাসন নেই, বিচার বিভাগের স্বাধীনতা নেই।’

বিচার বিভাগ যে স্বাধীন এর উদাহরণ টেনে শেখ হাসিনা বলেন, ‘মাননীয় স্পিকার, আমি একটু আগে বললাম একজন নেত্রীর (খালেদা জিয়া) বিরুদ্ধে মামলায় ১৪০ দিন সময় চায় আর সেটা দেয়া হয়। বিচার বিভাগের স্বাধীনতা আছে বলেই তো এই সময়টা দিতে পারছে। নাহলে তো দিতে পারত না।’

দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই বলেও যারা চিৎকার করে তাদেরও সমালোচনা করেন শেখ হাসিনা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাম্প্রতিক প্রতিবেদন নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, ‘দেখলাম অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে দেশে বাকস্বাধীনতা নেই। যারা এই রিপোর্ট করছে তাদের বলব, টেলিভিশনগুলোতে বসে বসে দিনরাত আমাদের বিরুদ্ধে সমানে কথা বলা হচ্ছে। টক শো, আলোচনা…একেবারে স্বাধীনভাবে। সরাসরি কথা বলা হচ্ছে। কই কেউ কি গিয়ে গলা টিপে ধরে। কেউ তো তা করে না। সংবাদপত্র লিখেই যাচ্ছে।’

ব্যক্তিগতভাবে মিডিয়া কারও মানহানি করলে আর সংশ্লিষ্ট ব্যক্তি এর জন্য আইনের আশ্রয় নিলে সেটা গণমাধ্যমের স্বাধীনতা হরণ নয় বলে মনে করেন প্রধানমন্ত্রী।

সমাপনী বক্তব্যে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। শিক্ষক, অভিভাবক, মসজিদের ইমামসহ সমাজের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এসবের বিরুদ্ধে ভূমিকা রাখার আহ্বান জানান শেখ হাসিনা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

চিফ জাস্টিস কীভাবে বললেন বিচার বিভাগের স্বাধীনতা নেই: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০১৭