ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

শীতে কাশি দূর করুন ঘরোয়া উপায়ে

বাঙালী কণ্ঠ ডেস্কঃ শীতে আমাদের শরীরে নিতে হয় বাড়তি যত্ন। এ সময় জ্বর, ঠাণ্ডা-কাশি হওয়ার প্রবণতা বেড়ে যায়। জ্বর-ঠাণ্ডা যদিও কয়েক দিনের মধ্যেই সেরে যায়। তবে সমস্যা ঘটে কাশির ক্ষেত্রে। কিছুতেই সারতে চায় না কাশি।

অনেক সময় কাশির জন্য রাতে ঘুমানো যায় না। কাশির সিরাপ খেয়েও অনেক সময় তা সারতে চায় না। এর থেকে পরিত্রাণ পেতে খেতে পারেন ঘরোয়া কিছু দাওয়াই। চলুন তবে জেনে নেয়া যাক ঘরোয়া উপায়ে কাশি সারাবেন যেভাবে সে সম্পর্কে –

বাসক পাতা 
বাসক পাতা পানিতে সিদ্ধ করে, সেই পানি ছেঁকে নিয়ে কুসুম গরম অবস্থায় খেলে কাশি উপশম হয়। প্রতিদিন সকালে এই পানি খেতে হবে। বাসক পাতার রস প্রতিদিন সন্ধ্যায় খেলে ভালো। দুই থেকে তিন দিনেই এর খুব ভালো ফল পাওয়া যায়। তেতোভাব কমাতে রসের সঙ্গে সামান্য চিনি মেশাতে পারেন।

তুলসী পাতা 
তুলসী পাতা থেঁতো করে এতে কয়েক ফোটা মধু মিশিয়ে মিশ্রণ তৈরি করতে হবে। এই মিশ্রণটি প্রতিদিন দুই থেকে তিন বার খেলে কাশি ভালো হয়।

আদা 
আদা ছোট ছোট টুকরা করে তার সঙ্গে লবণ মিশিয়ে নিয়ে কিছুক্ষণ পর পর খেতে হবে। এই পদ্ধতি কাশি দূর করতে বেশ কার্যকরী। তাছাড়া আদা চা করে খেলেও কাশিতে উপকার পাবেন।

গরম দুধে হলুদের মিশ্রণ 
দুধকে গরম করে এর মধ্যে অল্প হলুদ মেশাতে হবে। এই হলুদমিশ্রিত দুধ কাশি দূর করতে বেশ উপকারী। হলুদ আমাদের ঠাণ্ডা-কাশি দূর করতে সাহায্য করে।

লবঙ্গ 
কাশি হলে মুখে একটা লবঙ্গ রেখে মাঝেমধ্যে একটু চাপ দিয়ে রস বের করে গিলে ফেলুন। লবঙ্গের রস গলায় আরাম দেবে, জীবাণু দূর করবে।

মেন্থল ক্যান্ডি 
মেন্থল দিয়ে তৈরি ক্যান্ডি বা চকোলেট কাশির জন্য উপকারী। এসব ক্যান্ডি শক্ত কফ নরম করে গলা থেকে কফ বের করতে ও কাশি কমাতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

শীতে কাশি দূর করুন ঘরোয়া উপায়ে

আপডেট টাইম : ১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১