ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

রাজধানীতে ‘ছোঁ মারা’ চক্রের ১৬ সদস্য গ্রেপ্তার

রাজধানীতে প্রতিদিন অন্তত তিনশটি মোবাইল ফোন ছিনতাই করে ‘ছোঁ মারা’ চক্র। বাস-প্রাইভেটকার-সিএনজি অটোরিকশার যাত্রী এমনকি পথচারীরাও তাদের টার্গেটে থাকতো। এই চক্রের ১৬ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদিকে, ঈদকে সামনে রেখে একটি চক্র দুইশ কোটি জাল টাকা তৈরির প্রস্তুতি নিচ্ছিল।

যাদের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ সাংবাদিকদের এসব তথ্য জানান।
ডিবি প্রধান জানান, বাস থেকে ছোঁ মেরে মোবাইল ছিনতাই করতো ছোঁ মারা চক্রের সদস্যরা। বাস, সিএনজি এমনকি প্রাইভেট কারে কাউকে অসচেতন দেখালেই ছোঁ মেরে মোবাইল ফোন ছিনিয়ে নিতো তারা।

রাজধানীর বিভিন্ন স্থান থেকে চক্রের ১৬ সদস্যকে গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশ বলছে, তারা ৪টি ভাগে ভাগ হয়ে এ কাজ করতো। ছিনতাই করা মোবাইলের ডিভাইস আলাদা করে বিক্রি করতো চক্রটি, আর কিছু মোবাইল দেশের বাইরেও পাচার করতো।

এদিকে, ঈদকে সামনে রেখে, সক্রিয় হয়ে উঠেছিল জাল টাকা তৈরি চক্রের বেশ কিছু সদস্য। চক্রের ৪ জনকে গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশ বলছে, ঈদকে সামনে রেখে দুইশ কোটি টাকার জাল নোট বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল তারা।

এই চক্রের সাথে কয়েকটি প্রেসের মালিক জড়িত জানিয়ে ডিবি প্রধান হারুন বলেন, কয়েকটি ভাগে ভাগ হয়ে কাজ করতো চক্রটি। এক গ্রুপ জাল টাকা তৈরি করতো, আরেক গ্রুপ তা বাজারে ছড়িয়ে দিত।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

রাজধানীতে ‘ছোঁ মারা’ চক্রের ১৬ সদস্য গ্রেপ্তার

আপডেট টাইম : ০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩