ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটরিং করছেন: মাহদী আমিন নিজের অধিকার আদায়ে জনগণকেই এগিয়ে আসতে হবে : ড. মঈন খান গাজার যুদ্ধ পরবর্তী পরিকল্পনা মাঠপর্যায়ে চ্যালেঞ্জের মুখে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী

রক্তস্বল্পতা দেখা দিলে

বাঙালী কণ্ঠ নিউজঃ  যা খাবেন ফল  শরীরে সহজেই অ্যাবজর্ব হয়ে যায়—এমন খাবার খাওয়া উচিত। ভিটামিন ‘সি’যুক্ত খাবার শরীরে দ্রুতই অ্যাবজর্ব হয়। ভিটামিন ‘সি’র খুব ভালো উৎস হচ্ছে সিট্রাস ফল। যেমন—কমলালেবু, মুসাম্বি কিউয়ি, আম, অ্যাপ্রিকট, স্ট্রবেরি ও তরমুজ। এ ছাড়া আমলকীতেও প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ থাকে। লেবুর পানিও খেতে পারেন। বিভিন্ন শুকনো ফল যেমন—আমন্ড, আখরোট, কিশমিশ শরীরে আয়রন তৈরি করতে সাহায্য করে।

সবজি

সবজির রস যেমন—পালং শাকের রস, টমেটোর রস বা বিটের রস খেতে পারেন।

আরো অনেক সবজি রয়েছে, যাতে পর্যাপ্ত পরিমাণে আয়রন আছে। পেঁয়াজ, ধনেপাতা, গাজর, মুলা, বিট, সেলেরি, মেথিশাক, ব্রকলি, ক্যাপসিকাম, বাঁধাকপি, আলু, মেথি। এ ছাড়া রাজমা, ছোলার ডাল, সয়াবিন, হুইট জার্ম, কালো তিল, মধু, গুড়, হুইট গ্রাসে আয়রন রয়েছে।

মাছ-মাংস

ডায়েটে আয়রনযুক্ত খাবারের পাশাপাশি পর্যাপ্ত প্রোটিন আছে—এমন খাবারও খাওয়া উচিত। দুধ, ঘরে বানানো পনির, ছানা, ডিম ইত্যাদি খেতে পারেন। পর্যাপ্ত ভিটামিন ‘বি-১২’ এবং ভিটামিন ‘সি’ খেলেও অ্যানিমিয়া প্রতিরোধ হয়। ডায়েটারি আয়রন দুভাবে পাওয়া যায়। হিম ও নন-হিম আয়রন ফর্মে। মাছ-মাংসের প্রোটিনে থাকা হিম আয়রন শরীরে তাড়াতাড়ি শোষিত হয়। লিভার, সামুদ্রিক মাছ, লিন মিট ও মুরগির মাংসে হিম আয়রনের পরিমাণ অনেকটাই বেশি।

যা খাবেন না

অ্যানিমিয়া প্রতিরোধ করতে কোন ধরনের খাবার খাচ্ছেন, সেটা খুব গুরুত্বপূর্ণ। চা, কফি এসিডিক পানীয়, শরীরের ডায়েটারি আয়রন তৈরি হতে বাধা দেয়। যদি অতিরিক্ত চা বা কফি পান করা হয়, তাহলে পাকস্থলী ভালোভাবে খাবার হজম করার জন্য পর্যাপ্ত পাচক রস ক্ষরণ করতে পারে না। ফলে আয়রনও তৈরি হয় না এবং অ্যানিমিয়া দেখা দেয়।

জেনে রাখুন

ডিপ ব্রিদিং ও হালকা ব্যায়াম করলেও শরীরে লোহিত রক্ত কণিকার পরিমাণ বাড়বে, যা অ্যানিমিয়া প্রতিরোধ করতে সাহায্য করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটরিং করছেন: মাহদী আমিন

রক্তস্বল্পতা দেখা দিলে

আপডেট টাইম : ১০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭