ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

পরিযায়ী পাখি কমছে আশঙ্কাজনক হারে

পরিযায়ী পাখিদের নিরাপদ আশ্রয়স্থল রাজধানীর অদূরে সাভার উপজেলায় অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। গাছপালাসমৃদ্ধ এ ক্যাম্পাসে বেশ কয়েকটি বড় লেক ও পুকুর থাকায় ঝাঁকে ঝাঁকে শীত মৌসুমে অতিথি পাখিরা বেড়াতে আসে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে আশঙ্কাজনক হারে কমছে অতিথি পাখিদের আনাগোনা। ‘পাখির স্বর্গ’ বলে পরিচিত এ বিশ্ববিদ্যালয় হারাতে বসেছে তার ঐতিহ্য। প্রাণিবিদ্যা বিভাগের এক পরিসংখ্যান অনুযায়ী, এবার বিশ্ববিদ্যালযয়ের পরিবহন চত্বরসংলগ্ন লেকে ৯৯০টি পাতি সরালি, ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টারের বাইরের লেকে ৩৫০টি শামুকখোল ও সেন্টারের ভিতরের লেকে ২ হাজার পাতি সরালি দেখা গেছে, যা গতবারের তুলনায় প্রায় অর্ধেক।

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের তথ্য মতে, জাবিতে আগে দেশি-বিদেশি মিলে ১৯৫ প্রজাতির পাখির দেখা মিললেও এখন দেশি প্রজাতির সংখ্যাই বেশি। বিশ্ববিদ্যালয়ে আসা পরিযায়ী পাখির বেশির ভাগই হাঁস জাতীয়। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো- জলময়ূর, ছোট সরালি, গার্গিনি, চিতা টুপি, বামুনিয়া, মুরহেন, খঞ্জনা, পিনটেইল, কোম্বডাক, পচার্ড, লাল গুড়গুটি, জলপিপি, শামুকভাঙা, নাকতা, মানিকজোড়, খোঁপাডুবুরি, ছোট পানকৌড়ি প্রভৃতি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ছোট-বড় ২৬টি লেক থাকলেও শুধু চারটিতে পাখিরা আসে।

জাবির প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও গবেষক ড. মোহাম্মদ মনিরুল হাসান খান আমাদের সময়কে বলেন, এ বছর শুধু ক্যাম্পাসেই নয়; শীতের পাখি সারাদেশেই কমে গেছে। পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু আমাদের সময়কে বলেন, জাহাঙ্গীরনগরে আসে অতিথি পাখি মূলত নিরাপদ আশ্রয় ও খাদ্যের জন্য। তবে অপরিকল্পিত উন্নয়নের কারণে পাখিদের ফ্লাইং জোন ক্ষতিগ্রস্ত হচ্ছে; আবাসস্থল আর নিরঙ্কুশ নেই। পাখিরা কৃষিজমি থেকে যে খাদ্যশস্য সংগ্রহ করত সেটাও এখন নাই। খাদ্যাভাব তাদের এখানে পরিযায়ী হতে নিরুৎসাহিত করেছে। শব্দের স্বাভাবিক ফ্রিকোয়েন্সি হলো দিনেরবেলা ৫৫ ডেসিবেল, রাতে ৪৫ ডেসিবেল। পাখিরা আরও লো ফ্রিকোয়েন্সিতে যোগাযোগ করে। তবে ক্যাম্পাসে এখন সব সময়ই ৬০ ডেসিবেল থাকে। ক্যাম্পাসের ভিতর অতিরিক্ত জনসমাগম, বিল্ডিং বা রাস্তার পাশের বড় বড় ফ্ল্যাডলাইটের আলোক দূষণও একটা বড় কারণ।

অতিথি পাখি হ্রাস পাওয়ার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডের প্রভাব প্রসঙ্গে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, এর বড় একটা সম্ভাবনা আছে। এখন অনেকগুলো বহুতল ভবন হওয়ায় ওপর থেকে পাখিরা আবাসস্থল খুঁজে পায় না। শুধু মানুষের আবাস নয়, প্রাকৃতিক পরিবেশের সকল অধিবাসীদের কথাও ভাবতে হবে। প্রতিবছরের মতো এবারও পাখি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১৯ জানুয়ারি ‘পাখিমেলা ২০২৪’ অনুষ্ঠিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

পরিযায়ী পাখি কমছে আশঙ্কাজনক হারে

আপডেট টাইম : ০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪