ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

ধীরে নাকি জোরে হাঁটবেন

হাঁটা শুধু ওজন কমাতে নয়, হৃদযন্ত্র সুস্থ রাখা, রক্তে শর্করার পরিমাণ কমাতে এবং পেশির গঠন ঠিক রাখার জন্যও কার্যকর। তবে কতক্ষণ হাঁটছেন, সেটার চেয়ে কত দ্রুত হাঁটছেন—তা আরও গুরুত্বপূর্ণ হতে পারে।

হাঁটার পোশাক

টাইম ম্যাগাজিন  সম্প্রতি আমেরিকান জার্নাল অব প্রিভেন্টিভ মেডিসিনে প্রকাশিত এক গবেষণার বরাতে বলছে, প্রতিদিন মাত্র ১৫ মিনিট জোরে হাঁটলে মৃত্যুঝুঁকি অনেকটাই কমে যায়।

গবেষণাটি পরিচালনা করেন ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের এপিডেমিওলজি সেন্টারের পরিচালক ড. ওয়েই ঝেং। এতে অংশ নেন ৮৬ হাজার মানুষ। তাঁরা প্রতিদিন কত সময় হাঁটেন, খাদ্যাভ্যাস কেমন, ধূমপান বা অ্যালকোহল গ্রহণ করেন কি না—এসব তথ্য দেওয়া হয়েছিল।

এই গবেষণা চলে দীর্ঘ ১৭ বছর। দেখা গেছে, যারা নিয়মিত দ্রুত হাঁটেন, তাদের মৃত্যুঝুঁকি অন্যদের তুলনায় অনেক কম।

গবেষণায় অংশ নেওয়া অর্ধেক মানুষের আয় ছিল বছরে ১৫ হাজার ডলারেরও কম। দুই-তৃতীয়াংশ ছিলেন কৃষ্ণাঙ্গ। এই গোষ্ঠীগুলো সাধারণত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ঝুঁকিতে থাকে।

ঝেং বলেন, যারা একেবারেই হাঁটেন না, তারা যদি মাত্র ১৫ মিনিট করে হাঁটাও শুরু করেন, তাতেও স্বাস্থ্য উপকার পাওয়া সম্ভব।

বিশেষজ্ঞরা সপ্তাহে অন্তত ৫ দিন ৩০ মিনিট করে মাঝারি মাত্রার ব্যায়াম করার পরামর্শ দেন। তবে ১৫ মিনিট জোরে হাঁটলেও সুফল পাওয়া যায়।

গবেষকরা বলেন, দ্রুত হাঁটার পাশাপাশি ধীরে হাঁটারও কিছু উপকার রয়েছে। তাই যারা ধীরে হাঁটেন, তারাও যদি মাঝে মাঝে গতি বাড়ান, তাহলে উপকার আরও বাড়বে।

এই ধরনের ইন্টারভ্যাল হাঁটা বর্তমানে জাপানে জনপ্রিয়তা পাচ্ছে। এটি ব্যায়ামের কার্যকর একটি উপায় হিসেবেও বিবেচিত হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

ধীরে নাকি জোরে হাঁটবেন

আপডেট টাইম : ১০:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫