ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লেবাননে ইসরায়েলি হামলা, হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ৫

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ-পশ্চিমের শহরতলিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার হাইথাম আলী আল-তাবতাবাইসহ পাঁচজন নিহত হয়েছেন।

রবিবার (২৩ নভেম্বর) এ তথ্য জানায় ইসরায়েলি সেনাবাহিনী। পরে হিজবুল্লাহ নিজেদের নেতার নিহতের খবর নিশ্চিত করেছে।

সোমবার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, এই ঘটনায় উত্তেজনা আরও বেড়ে যেতে পারে।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, হিজবুল্লাহর নিহত নেতা হাইথাম আলী আল-তাবতাবাই হিজবুল্লাহর চিফ অব স্টাফ। সংগঠনটির এই পদের কর্মকর্তা গুরুত্বপূর্ণ একাধিক দায়িত্ব পালন করেন।

আরব নিউজের প্রতিবেদনে আল-তাবতাবাইকে হিজবুল্লাহর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে উল্লেখ করা হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ২৮ জন আহত হন। হামলাটি ঘনবসতিপূর্ণ দাহিয়েহ জেলার একটি আবাসিক ভবন লক্ষ্য করে চালানো হয়েছে।

আল-তাবতাবাইতের নিহতের খবর নিশ্চিত করে হিজবুল্লাহ বলেছে, হামলা চালিয়ে ইসরায়েল একটি ‘গুরুতর সীমারেখা’ লঙ্ঘন করেছে।

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চলার মধ্যে এই হামলা চালাল ইসরায়েল। গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি কার্যকর হয়। গত কয়েক মাসের মধ্যে দক্ষিণ বৈরুতে ইসরায়েলের এটাই প্রথম হামলা।

ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, হিজবুল্লাহ নিজেদের সামরিক ক্ষমতা পুনর্গঠন করার চেষ্টা করছে, চোরাপথে লেবাননে অস্ত্র আনছে এবং রকেট ও ক্ষেপণাস্ত্রের বিকল্প হিসেবে বিস্ফোরক ড্রোনের উৎপাদন বাড়াচ্ছে। এতে করে উত্তেজনা বাড়ার আশঙ্কা বৃদ্ধি পেয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

লেবাননে ইসরায়েলি হামলা, হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ৫

আপডেট টাইম : ০৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫