ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

ইসিতে আপিল শুনানি: তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪১ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের  মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে তৃতীয় দিনে ৪১টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১২ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির তৃতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়।এতে ৪১ জন প্রার্থী প্রার্থিতা ফিরে পেয়েছেন, বলে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ  জানিয়েছেন।

আখতার আহমেদ জানান, রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে তৃতীয় দিনে মোট ৭১টি আপিল শুনানি হয়েছে। এর মধ্যে ৪১টি আপিল মঞ্জুর করা হয়েছে। এছাড়া ২৫টি আপিল না মঞ্জুর করা হয়েছে। অপর চারটি আপিল অপেক্ষমান রাখা হয়েছে।

এছাড়া পাবনা-২ আসনের আপিলের শুনানি হয়নি বলে ইসি সচিব জানিয়েছেন।

সব মিলে গত তিনদিনে আপিলের শুনানি শেষে ১৫০ প্রার্থী প্রার্থিতা ফিরে পেয়েছেন বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন।

এরআগে গতকাল রোববার ৫৮টি আপিল আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। অপর সাতটি আবেদন না-মঞ্জুর হয় এবং ছয়টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়।

শনিবার প্রথম দিনে ৭০টি আপিলের মধ্যে অনুমোদিত বা মঞ্জুর করা হয়েছে ৫২টি আপিল নামঞ্জুর করা হয়েছে ১৫টি আপিল। এর মধ্যে একজন প্রার্থীর প্রার্থিতা গ্রহণের বিরুদ্ধে আপিল মঞ্জুর হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

ইসিতে আপিল শুনানি: তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪১ জন

আপডেট টাইম : ০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬