ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন সেচকাজে ডিজেলচালিত পাম্পের পরিবর্তে সৌর বিদ্যুৎচালিত পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী আত্মঘাতী হয়ে উঠছে মানুষ জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর ইসরায়েলের সাথে যুক্তরাজ্যের সামরিক সম্পর্ক ছিন্ন করার দাবি লেবার নেতা করবিনের ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ব্যালন ডি’অর: সুযোগ থাকলে মেসিকে ১০০ বার ভোট দিতেন জিদান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রাতে শ্বশুর বাড়ি যাবেন তারেক রহমান, চুলায় ৪০ হাড়ি আখনি

দীর্ঘ ২১ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে পৌঁছেছেন। তার আগমন উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে চলছে নানা আয়োজন। রান্না করা হচ্ছে ৪০ হাড়ি আখনি।

বিএনপি সূত্র জানিয়েছে, প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন তারেক রহমান। এরপর স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি বিরাইমপুর গ্রামে যাবেন তিনি। সেখানে মিলাদ, দোয়া মাহফিল এবং কেক কাটার আয়োজন রয়েছে।

এই সফরকে কেন্দ্র করে তারেক রহমানের শ্বশুরবাড়ি এলাকায় আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে। চলছে সাজসজ্জা ও আলোবাতি প্রজ্জলনের প্রস্তুতি। জিয়া ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক ও সিলাম এলাকার বাসিন্দা শরীফুল ইসলাম স্বপন জানান, বহু বছর পর তারেক রহমানের আগমন উপলক্ষে দোয়া মাহফিল ও শিরণী বিতরণের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, আমরা সবাই আনন্দিত। এ উপলক্ষে ৪০ হাড়ি আখনি রান্না করা হচ্ছে। দোয়ার পর প্রায় ১২ হাজার মানুষের মধ্যে শিরণী বিতরণ করা হবে।

জুবাইদা রহমানের চাচাতো ভাই জাহাঙ্গীর আলী খান বলেন, খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত হওয়ায় চাইলেও অনেক কিছু করা সম্ভব হয়নি। তারপরও শতাধিক মানুষ পৈতৃক বাড়ির মেরামত ও চার দিন ধরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে যুক্ত ছিলেন, যেন তিনি এসে একটি আন্তরিক ও সুন্দর পরিবেশ পান।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন

রাতে শ্বশুর বাড়ি যাবেন তারেক রহমান, চুলায় ৪০ হাড়ি আখনি

আপডেট টাইম : ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬