ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

বিএনপির স্থায়ী কমিটির সভায় ১১ দফা সিদ্ধান্ত গৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সভায় দলের ইশতেহার বাস্তবায়ন, স্থানীয় সরকার নির্বাচন, সাম্প্রতিক প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও আন্তর্জাতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ১১ দফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে বিরোধী দলের ‘জুলাই সনদ’ ও গণভোট প্রসঙ্গে জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টার নিন্দা জানিয়ে দলীয় অবস্থান স্পষ্ট করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া বেগবান করার নির্দেশ দেওয়া হয়।

শনিবার (১১ জুলাই) রাত ৮টায় বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের গুলশানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার (১২ জুলাই) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি এবং ইমাম, মোয়াজ্জিন, পুরোহিত, ফাদার ও বৌদ্ধ সেবায়েতদের ভাতা প্রদানের মতো অগ্রাধিকার প্রকল্পগুলোর অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়। দলের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগের ভূয়সী প্রশংসা করে আশা প্রকাশ করা হয় যে, নির্ধারিত সময়ের মধ্যেই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। বৈঠকে বিরোধী দলের ‘জুলাই সনদ’ ও গণভোট প্রসঙ্গে জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টার নিন্দা জানিয়ে দলীয় অবস্থান স্পষ্ট করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া বেগবান করার নির্দেশ দেওয়া হয়।

স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচনকে সামনে রেখে দলীয় ইউনিটগুলোকে সাংগঠনিক তৎপরতা জোরদারের আহ্বান জানানো হয়েছে সভা থেকে। পাশাপাশি যত দ্রুত সম্ভব জাতীয় কার্যকরী কমিটির সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মহাসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিগত ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়েও আলোচনা হয়। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুতের অনুরোধ জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরকে ‘সফল’ হিসেবে উল্লেখ করে সভায় তারেক রহমানকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়। এছাড়া, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির পর পুনরায় সংঘর্ষ শুরু হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে উভয় দেশকে যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে বিএনপি।

অন্যদিকে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়াকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ‘বড় সাফল্য’ হিসেবে আখ্যায়িত করে সভায় আশা প্রকাশ করা হয়, এর ফলে রোহিঙ্গা সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

বৈঠকে দেশে মাদক সমস্যার বিস্তারে গভীর উদ্বেগ প্রকাশ করে আরও কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি দলের অঙ্গ-সহযোগী সংগঠনসহ মূল দলের সকল ইউনিটের কার্যক্রম আরও গতিশীল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় দলের সাবেক কোষাধ্যক্ষ ও সাবেক মন্ত্রী মিজানুর রহমান সিনহা এবং সাবেক চিফ হুইপ ও সাবেক মন্ত্রী হারুন-অর-রশীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এছাড়া মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খানের শারীরিক অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করে তাঁদের রোগমুক্তি কামনা করা হয়।

সভায় স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন। মির্জা আব্বাস ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সভা শেষে চেয়ারম্যান তারেক রহমান সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

বিএনপির স্থায়ী কমিটির সভায় ১১ দফা সিদ্ধান্ত গৃহীত

আপডেট টাইম : ৭ ঘন্টা আগে