ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

শিক্ষামন্ত্রীকে পদত্যাগের আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে রাজধানীর শাহবাগ মোড় থেকে সরে গেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্মসূচি স্থগিত ঘোষণা করে শাহবাগ মোড়ের অবরোধ তুলে নেন তারা।

এর আগে সন্ধ্যা ৬টা থেকে প্রায় দেড় ঘণ্টা রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড় অবরোধ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে শাহবাগ ও আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাহাত আহমেদ সাংবাদিকদের বলেন, “রাস্তা আটকে থাকায় সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। আমরা জনগণের দুর্ভোগ চাই না। তাই আজকের মতো কর্মসূচি স্থগিত করছি। তবে আমাদের একটাই দাবি—শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আজ (১৫ জুলাই) রাত ১০টার মধ্যে তিনি পদত্যাগ না করলে আগামীকাল সকাল ১০টায় সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করা হবে।”

তার এ ঘোষণার পর শিক্ষার্থীরা শাহবাগ মোড় ত্যাগ করলে সেখানে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে মঙ্গলবার (১৪ জুলাই) বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা গ্রহণ, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল এবং প্রশ্নের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ ও সমাবেশ করেন শিক্ষার্থীদের একটি অংশ। রাতে তারা নতুন কর্মসূচি ঘোষণা করে কর্মসূচি শেষ করেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার পরীক্ষা শেষে বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীদের একটি অংশ রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় এবং উত্তরা এলাকায় সড়ক অবরোধ করেন। এতে ওই দুটি এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনকারীরা সচিবালয়ের উদ্দেশে রওনা দেন। বিকেল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে তারা পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেন। এরপর বিকেল সাড়ে ৫টার দিকে শাহবাগের দিকে অগ্রসর হয়ে সন্ধ্যা ৬টায় মোড়টি অবরোধ করেন। প্রায় দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি স্থগিত ঘোষণা করে সড়ক ছেড়ে যান তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

শিক্ষামন্ত্রীকে পদত্যাগের আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

আপডেট টাইম : ২ ঘন্টা আগে