ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

কেমন শত্রুতা মাছের সঙ্গে

বাঙালী কণ্ঠ নিউজঃ পূর্ব শত্রুতার জের ধরে নড়াইল সদর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামে মাছের ঘেরে বিষ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে চিংড়ি, রুই, কাতলাসহ ১১ লাখ টাকার মাছ মরে গেছে।

ঘের মালিক হোগলাডাঙ্গা গ্রামের মনিরুল ইসলাম বেগ জানান, দুই একর ঘেরে চিংড়ি, রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন তিনি। মাছগুলো বেশ বড় উঠেছিল। নভেম্বরে বিক্রির আশা ছিল তার। কিন্তু বিষ প্রয়োগে সব শেষ হয়ে গেছে।

গতকাল সোমবার গভীর রাতে এই ঘেরে বিষ প্রয়োগের পর মঙ্গলবার সকাল থেকে মাছগুলো মরে ভেসে উঠে বলে জানিয়েছেন তিনি। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন তার ঘেরে বিষ প্রয়োগ করেন। প্রায় পাঁচ বছর যাবত চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন।

এদিকে বিভিন্ন পেশার মানুষ বিস্ময় প্রকাশ করে বলেন, মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

কেমন শত্রুতা মাছের সঙ্গে

আপডেট টাইম : ০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭