ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ আন্তরিক হতে হবে

বাঙালী কণ্ঠ নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অত্যন্ত প্রশংসনী। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে তাদের সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, দেশের প্রচলিত আইন, সততা ও নৈতিকতার মূল্যবোধই হবে পুলিশের পেশাগত দায়িত্ব পালনের পথ প্রদর্শক। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলার প্রতীক বাংলাদেশের পুলিশ। শুধু স্বাধীনতা সংগ্রামেই নয়, দেশের সঙ্কটময় মুহূর্তে পুলিশ সদস্যরা সাহসিকতার সঙ্গে কাজ করেছেন। পুলিশের এমন আন্তরিকতা, কর্মদক্ষতা ও পেশাদারিত্ব দেশবাসীর কাছে প্রশংসিত হচ্ছে।
পরে প্রধানমন্ত্রী কুচকাওয়াজ উপভোগ করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের অভিবাদনও গ্রহণ করেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ আন্তরিক হতে হবে

আপডেট টাইম : ১১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭