ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

হরিণের বংশবৃদ্ধির জন্যই এই প্রজনন কেন্দ্র বলছে বন বিভাগ

বাঙালী কণ্ঠ নিউজঃ ভোলার চর কুকরি-মুকরিতে হচ্ছে হরিণ প্রজনন কেন্দ্র। বন বিভাগের উদ্যোগে ১৫০ একর বনভূমিতে হচ্ছে এ প্রজনন কেন্দ্র। এ অঞ্চলটি ভোলার চরফ্যাশন উপজেলায় অবস্থিত।

ভোলা জেলা সদর থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণে চর কুকরি-মুকরির অবস্থান। এই চর কুকরি-মুকরিতেই আগামী ১৬ জানুয়ারিতে হরিণ প্রজনন কেন্দ্রের যাত্রা হবে। এছাড়াও এলাকাটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য নেওয়া হয়েছে নানা পদক্ষেপ।

বন বিভাগের দেওয়া তথ্যমতে, এ বনে রয়েছে ১৫ হাজারেরও বেশি হরিণ রয়েছে। কিন্তু বছরের মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রতি বছর বর্ষা ও বন্যার কারণে এ অঞ্চলে প্রতিকুল অবস্থার মধ্যে চরম বিপর্যায়ের মুখে পড়তে হয়েছে এই বনের হরিণগুলোকে।

অন্যদিকে চরটিকে পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে তোলার পদক্ষেপ নেওয়া হলেও উল্লেখযোগ্য অবকাঠামোগত উন্নয়ন হয়নি বললেই চলে। হরিণের বংশবৃদ্ধির জন্যই এই প্রজনন কেন্দ্র বলছে বন বিভাগ।

বন বিভাগের তত্ত্বাবধানে ম্যানগ্রোভ ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া  হয়েছে তিন বছর ধরে। কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে প্রায় ১৫০ একরের বনভূমিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব হয়নি। এছাড়াও পর্যটকদের জন্য চরটি দৃষ্টিনন্দন করাসহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা বাড়াতেও  বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়।

পরবর্তী সময়ের এ বনের উন্নয়ন ও হরিণ বসবাসের জন্য পদক্ষেপ হিসেবে হরিণ প্রজনন কেন্দ্র গড়ে তোলার কাজে হাত দেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আল ইসলাম জ্যাকব।

চর কুকরি মুকরি ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেম মহাজন জানান, সুষ্ঠু পরিকল্পনা ও তত্ত্বাবধানের অভাবে এতো দিন এ এলাকার হরিণগুলো নানা কারণে বিপর্যয়ের মুখে পড়তো। প্রজনন কেন্দ্র হলে সমস্যা কেটে যাবে। এছাড়া বনটি ঘিরে স্থানীয় জেলেদের উৎপাতের কারণে হরিণের স্বাভাবিক চলাফেরা ব্যাহত হচ্ছে বলেও জানান তিনি।

বন বিভাগ জানান, এ এলাকার হরিণগুলো বাচ্চা প্রসব করছে। কিন্তু একশ্রেণীর অসাধু মানুষের কারণে হরিণগুলো প্রায়ই বন ছেড়ে লোকালয়ে চলে আসে।

এ চরের বাসিন্দা মো. লোকমান মিয়া জানান, কয়েকবার হরিণগুলো দল বেঁধে নদী সাঁতরে লোকালয়ে চলে এসেছিল। পরে বনে পাঠিয়ে দিয়েদিয়েছেন তারা। বেড়িবাঁধ না থাকায় এ চরের অধিকাংশ এলাকা প্রায় সময়ই জোয়ারের পানিতে ডুবে থাকে। আর সে সময়ে হরিণগুলোর জন্য কোনো নিরাপদ  আশ্রয় থাকে না। একটিমাত্র মাটির কেল্লা তৈরি করে দেওয়া হয়েছে এ বনে। হরিণগুলোর নিরাপত্তা, বসবাস ও বাচ্চা প্রসবের জন্য বনের মধ্যে আরও কেল্লা তৈরি করা দরকার।

এ ব্যাপারে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. সোলায়মান হাওলাদার জানান, হরিণ বসবাসের জন্য উঁচু টিলা, পুকুর খনন ও নিরাপদ আশ্রয় দরকার। হরিণ মিষ্টি পানি পান করে। কিন্তু এই বন সব সময়ে জোয়ারের লোনা পানিতে ডুবে থাকে। সে কারণে প্রজনন কেন্দ্রের পাশেই মিষ্টি পানির পুকুর খনন করার কাজ শুরু  হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

হরিণের বংশবৃদ্ধির জন্যই এই প্রজনন কেন্দ্র বলছে বন বিভাগ

আপডেট টাইম : ১১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭