ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

বিয়েবন্ধনে সোনম-আনন্দ

বাঙালী কণ্ঠ নিউজঃ ঢাক আর ঢোলের শব্দে মাত হয়ে আছে বলিউড। কারণটা বিখ্যাত কাপুর পরিবারের মেয়ে সোনম। আজ (৮ মে) সকালে বিয়ে করেছেন অনিল কাপুর কন্যা। বর তার প্রেমিক আনন্দ আহুজা। আজ এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে সোনম আর আনন্দের বিয়ের কথা জানিয়েছে কাপুর ও আহুজা পরিবার।

দিল্লির ব্যবসায়ী আনন্দের সঙ্গে সোনমের পরিচয় এক বন্ধুর মাধ্যমে। এরপর তাদের পরিচয় পরিণয়ে গড়ায়। দুই পরিবারের নানা আয়োজনের মধ্য দিয়ে তারে এই শুভ কাজটি সম্পন্ন হয়েছে।

জানা যায়, মুম্বাইয়ে রকডেল বাংলোয় শিখ রীতিতে বিয়ে হয়েছে সোনম ও আনন্দের। ঘরোয়া আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন নবদম্পতির পরিবার ও কাছের কিছু মানুষ।

তাদের আশীর্বাদ জানাতে এতে উপস্থিত হন অমিতাভ বচ্চন, শ্বেতা বচ্চন, অভিষেক বচ্চন, জাভেদ আখতার, আমির খান ও স্ত্রী কিরণ রাও, রানী মুখার্জি, করণ জোহর, কারিশমা কাপুর, কারিনা কাপুর, সাইফ আলি খান, জ্যাকুলিন ফার্নান্দেজ, স্বরা ভাস্কর, মাসাবা গুপ্তসহ বেশ কয়েকজন।

এদিকে সন্ধ্যায় মুম্বাইয়ের পাঁচতারকা লিলা হোটেলে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। আর এতে থাকছে নাচ-গানের আয়োজনও। এখানে মেয়ের বিয়ের আসর নেচে মাত করবেন বাবা অনিল কাপুর।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

বিয়েবন্ধনে সোনম-আনন্দ

আপডেট টাইম : ০৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৯ মে ২০১৮