ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

বিয়ের পিঁড়িতে বসছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী

বাঙালী কণ্ঠ নিউজঃ আজ শুক্রবার বিয়ের পিঁড়িতে বসছেন টলিউড নির্মাতা রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। কলকাতা থেকে কয়েক ঘণ্টা পথ দূরত্বে অবস্থিত প্রায় আড়াইশো বছর পুরোনো বাওয়ালি রাজবাড়ি হেরিটেজ রিসোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

বিয়ে উপলক্ষে জমকালোভাবে সাজানো হয়েছে রাজবাড়ি। বাঙালি হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। দুদিন আগে থেকেই শুরু হয় বিয়ের আচার।

গতকাল ছিল মেহেদি অনুষ্ঠান। এছাড়া রাজবাড়িতেই একসঙ্গে আইবুড়ো ভাত খেয়েছেন রাজ-শুভশ্রী। বিয়ের আনুষ্ঠানে যোগ দিতে উপস্থিত হয়েছেন ঘনিষ্ঠজনরা।

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত ৬ মার্চ বাগদান সারেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। রাজের আনন্দপুরের ফ্ল্যাটে এ বাগদান সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন এ জুটির ঘনিষ্ঠজনেরা।

বাগদানের খবরটি ভক্তদের জানিয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারে রাজ চক্রবর্তী লিখেছিলেন, ‘সকল বাধা অতিক্রম করে জীবনের বাকিটা পথ একসঙ্গে পাড়ি দেবার জন্য আজ আমরা বাগদান করলাম। আপনাদের আশীর্বাদ, শুভকামনা ও ভালোবাসা প্রয়োজন। রাজ ও শুভশ্রী।’ এছাড়া বাগদানের সঙ্গে রেজিস্ট্রিও করেন এ জুটি। সে সময়ই বিয়ের আনুষ্ঠানিকতার জন্য ১১ মে তারিখটি বেছে নেন তারা।

আগামী ১৮ মে শুভশ্রীর বাড়িতে ঘটা করে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

বিয়ের পিঁড়িতে বসছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী

আপডেট টাইম : ০৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ মে ২০১৮