ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

নাজিব রাজাক ও তার স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাঙালী কণ্ঠ নিউজঃ মাহাথির মোহাম্মদের হাতে ক্ষমতা হারানো মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও তার স্ত্রী রোশমা মানসুরের দেশত্যাগে নিষেধাজ্ঞা রাজি করেছে দেশটির অভিবাসন বিভাগ।

আজ শনিবার মালয়েশিয়া অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলী মালয় মেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া, নিষেধাজ্ঞা জারির একটি নোটিশ মালয়েশিয়া অভিবাসন বিভাগের ফেসবুকে পোস্ট করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘আপাতত’ নাজিব রাজাক ও তার স্ত্রী দেশত্যাগ করতে পারবেন না।

শনিবার সকালে নাজিব রাজাক ও তার স্ত্রী রোশমা মানসুর ব্যক্তিগত প্লেনে চড়ে দেশত্যাগ করছেন, সামাজিক মাধ্যমে এ ধরনের খবর ছড়িয়ে পড়লে অভিবাসন বিভাগ থেকে এমন সিদ্ধান্ত জানানো হয়।

গত বৃহস্পতিবার মালয়েশিয়ায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ড. মাহাথির মোহাম্মাদের জোট পাকাতান হারাপান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বারিসান ন্যাশনালকে পরাজিত করে সরকার গঠন করে।

প্রধানমন্ত্রী থাকাকালে নাজিবের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ ওঠে। সেই ভয়েই নাজিব রাজাক সপরিবারে মালয়েশিয়া ত্যাগ করছিলেন বলে ধারণা করছেন দেশটির জনগণ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

নাজিব রাজাক ও তার স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট টাইম : ০৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ মে ২০১৮