ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবি’র ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, শনিবার ‘চ’ ইউনিট

বাঙালী কণ্ঠ নিউজঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা আজ শুক্রবার ‘গ’  ইউনিটের মধ্য দিয়ে শুরু হয়েছে। এই ইউনিটের ভর্তি পরীক্ষা চলে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৫৪টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাইরের কেন্দ্রগুলো হলো বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ। ‘গ’ ইউনিটে এক হাজার ২৫০টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ২৬ হাজার ৯৬০ জন।

পরীক্ষার হলে মোবাইল ফোনসহ টেলিযোগাযোগ করা যায় এমন ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ ছিলো। পরীক্ষার সময় ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করে।

এদিকে বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ বিএফএ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) অনুষ্ঠিত হবে শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।

পরীক্ষা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদসহ ক্যাম্পাসের মোট ১৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ‘চ’ ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ১৬ হাজার ৪৮০ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

ঢাবি’র ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, শনিবার ‘চ’ ইউনিট

আপডেট টাইম : ১০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮